মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২১ এএম
দিনাজপুরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। সদর উপজেলার রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গত সোমবার এ ঘটনা ঘটনায় মেয়েটির পরিবার থানায় মামলা করেছে। অভিযোগের মুখে থাকা ওই স্কুলের প্রধান শিক্ষক কার্ত্তিক চন্দ্র রায় পলাতক রয়েছেন বলে জেলার কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ জানান।
স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই শিক্ষার্থীকে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেয়েটির বাবা জানান, ঘটনার দিন বেলা ১২টার দিকে প্রধান শিক্ষক কার্ত্তিক চন্দ্র রায় তার মেয়েকে ঘর পরিষ্কার করার কথা বলে স্কুলের দোতলায় নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। কার্ত্তিক তার মেয়ের শরীরের বিভিন্ন অংশে নির্যাতন চালায় এবং সফল হতে না পেরে তাকে মারধর করে বলেও মামলায় অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জিন্নাতুন ফেরদৌস ও শ্যাম বাবু রায় জানান, ঘটনার পর থেকে প্রধান শিক্ষক স্কলে আসছেন না; তার মোবাইল ফোনটিও বন্ধ। এদিকে স্কুল পরিচালনা কমিটির সভাপতি ওয়াহেদ আলীর অভিযোগ প্রধান শিক্ষক এর আগেও এমন ঘটনা ঘটিয়ে প্রভাব খাটিয়ে ঘটনা ধামাচাপা দিয়েছে। মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে জানতে চাইলে এম আবদুর রহিম মেডিকেল কলেজ তবে প্রাথমিকভাবে যৌন নির্যাতনের আলামত পাওয়া যায়নি বলে হাসপাতালের গাইনী বিভাগের আবাসিক সার্জন ডা. সানজিদা আক্তার জানিয়েছেন।
তিনি বলেন, নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিষয়টি পরিষ্কার হবে।
পরিদর্শক বজলুর বলেন, মামলার আসামিকে কর্মস্থল-বাড়ি কোথাও পাওয়া যাচ্ছেনা। তাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত