সোমবার, ৩ আগস্ট ২০২৬ ১০:৫২ এএম
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মাদ বলেছেন, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলা, জুলুম-নির্যাতনের কারণেই মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়েছে। ফলে ফিলিস্তিন সংকটের সমাধান ছাড়া বিশ্বে শান্তি আসবে না। গত বুধবার মালয়েশিয়ার পুত্রজায়ায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার সাবেক প্রধান খালিদ মাশালের সঙ্গে এক ইফতার অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসরায়েলি সন্ত্রাসবাদের সঙ্গে মধ্যপ্রাচ্যের সন্ত্রাসবাদ ও উগ্রপন্থার সরাসরি সম্পর্ক রয়েছে বলেও উল্লেখ করেন আধুনিক মালয়েশিয়ার এ রূপকার।
মাহাথির মোহাম্মদ বলেন, মালয়েশিয়া ফিলিস্তিনিদের পাশে রয়েছে। মালয়েশিয়ার জনগণ গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙার নানা উদ্যোগে অংশ নিয়েছে। এ ইস্যুতে তারা রাজপথে বিক্ষোভ প্রদর্শন করেছে। ফিলিস্তিন ইস্যুকে মানবিক দিক থেকে বিবেচনা করে ইসরায়েলকে অধিকৃত অঞ্চল ছেড়ে দেওয়ার আহ্বান জানান মাহাথির।
তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ফিলিস্তিনিদেরকে পুর্বপুরুষদের ভিটেমাটিতে ফিরে যাওয়ার অনুমতি দিতে ইসরায়েলকে বাধ্য করা। এটা আন্তর্জাতিক স¤প্রদায়ের দায়িত্ব।
ট্রাম্পের ফিলিস্তিনবিরোধী মহাপরিকল্পনা ডিল অব দ্য সেঞ্চুরিরও সমালোচনা করেন মাহাথির। এ সময় ফিলিস্তিনিদের প্রতি মালয়েশিয়ার সমর্থন ও সহযোগিতার প্রশংসা করেন হামাস নেতা খালিদ মিশাল। এদিন ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য মালয়েশীয় স্কলারশিপ বাড়ানোরও ঘোষণা দেন ড. মাহাথির মোহাম্মদ। সূত্র: পার্স টুডে, দ্য স্টার।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত