পশ্চিমবঙ্গে বিজেপি-হাওয়া জোরদার

bcv24 ডেস্ক    ০৭:০৫ পিএম, ২০১৯-০৫-২৩    518


পশ্চিমবঙ্গে বিজেপি-হাওয়া জোরদার

চলতি লোকসভা নির্বাচনের ফলাফলে পশ্চিমবঙ্গের ৪২টি আসনে এবার বিজেপি-হাওয়া জোরদার হয়েছে। নেতিয়ে পড়ছে শাসক দল তৃণমূল। এতে বুথফেরত সমীক্ষার ইঙ্গিতকে অনেকটাই মেনে নিচ্ছে ভোট গণনার ফলাফল। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার নির্বাচনী প্রচারে ঘোষণা দিয়েছিলেন, এবার পশ্চিমবঙ্গের ৪২টি আসনেই জিতবে এককভাবে তৃণমূল। এই রাজ্যে বিরোধী দল কোনো আসন পাবে না। এই দাবি নিয়ে মাঠে নেমেছিলেন মমতাসহ দলের সব নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়কে। কিন্তু মমতার সেই স্বপ্নে প্রথম জল ঢেলে দেয় গত রোববারের বুথফেরত সমীক্ষা। প্রতিটি সমীক্ষা আভাস দেয়, বিজেপি এবার ভালো ফল করবে পশ্চিমবঙ্গে। তারা আর ২টি আসনে সীমাবদ্ধ থাকবে না। তাদের ভাগ্যে জুটবে ১২ থেকে ১৭টি আসন। বিজেপির কেন্দ্রীয় সভাপতি অমিত শাহও মমতার ৪২ আসনে জয়ের পাশাপাশি ঘোষণা দিয়েছিলে, এই রাজ্যে বিজেপি ২৩টি আসনে জিতবে।

সর্বশেষ খবরে দেখা যায়, রাজ্যের ৪২টি আসনের মধ্যে তৃণমূল এগিয়ে রয়েছে ২৪টি আসনে। আর বিজেপি রয়েছে ১৭টি আসনে। কংগ্রেস একটি আসনে। তবে বাম দল কোনো আসনে এগিয়ে নেই। শূন্য। তবে এবার এই নির্বাচনে তৃণমূলের টিকিটে দাঁড়ানো পাঁচ অভিনেতার মধ্যে একমাত্র আসানসোলের মুনমুন সেন ছাড়া অন্য চার প্রার্থী এগিয়ে রয়েছেন। সেখানে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। এগিয়ে রয়েছেন বিজেপির আরেক তারকা প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ও। এ ছাড়া বহরমপুর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী এগিয়ে রয়েছেন। 

এগিয়ে রয়েছেন বনগাঁ কেন্দ্রে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। অন্যদিকে, যাদবপুরে তৃণমূলের অভিনেত্রী প্রার্থী মিমি চক্রবর্তী, বসিরহাটে তৃণমূলের অভিনেত্রী প্রার্থী নুসরত জাহান, কলকাতা উত্তরে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, কলকাতা দক্ষিণে তৃণমূলের মালা রায়, বারাসাতে তৃণমূলের কাকলি ঘোষ দস্তিদার, দমদমে তৃণমূলের সৌগত রায় এগিয়ে রয়েছেন। তবে প্রতিমুহূর্ত বদলে যাচ্ছে ফলাফল। কখনো বাড়ছে তৃণমূলের আসন আবার কখনো বাড়ছে বিজেপির আসন। তবে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ এগিয়ে আছেন বড় ব্যবধানে। পিছিয়ে রয়েছেন রাজ্যের মন্ত্রী ও তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায় এবং সাংসদ মানস ভূঁইয়া।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত