সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৫১ এএম
নিখোঁজ হওয়ার চারমাস পর নাটোর জেলা যুব লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক জামিল হোসেন মিলন বাড়িতে ফিরে এসেছেন। জামিল সদর উপজেলার ছাতনী ইউনিয়ন পরিষদের সদস্য এমদাদুল হকের ছেলে। এমদাদুল বলেন, বৃহস্পতিবার ভোর ৬টার দিকে একটি অটোরিকশায় করে তার ছেলে বাড়ির পাশের তালতলা হাফরাস্তা মোড়ে এসে নামেন। খবর পেয়ে তিনি ও পরিবারের লোকজন সেখানে যান। পরে পরিবারের লোকজনের সঙ্গে দেখা করে মিলন তালতলায় নিজ অফিসে বসেন। এ সময় এলাকার হাজার হাজার মানুষ তাকে দেখার জন্য সেখানে ভিড় করেন। মিলন সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন।
মিলনের বাবা আরও বলেন, গত ৩১ জানুয়ারি গভীর রাতে নিজ অফিস কক্ষে কয়েকজন কর্মীর সঙ্গে তার ছেলে বসে ছিল। এ সময় আইনশৃংঙ্খলা রক্ষকারী বাহিনী পরিচয়ে চার-পাঁচজন সাদা পোশাকধারী তাকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে মিলনের মুক্তির দাবিতে তার কর্মী সমর্থকরা টানা ১৫ দিন নাটোর-ঢাকা সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।
এ বিষয়ে জানতে চাইলে নাটোর সদর থানার ওসি কাজী জালাল উদ্দিন বলেন, মিলনের ফিরে আসার কথা তারা শুনেছেন। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা আছে; মিলনকে জিজ্ঞাসাবাদ করা হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত