সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৫১ এএম
কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মাদক মামলার এক আসামি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের সোলার প্ল্যান্ট প্রজেক্ট এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে বলে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান। নিহত মোহাম্মদ হানিফ (৩৮) ওই ইউনিয়নের নাটমুরা এলাকার কাশেম আলীর ছেলে।
ওসি প্রদীপ বলেন, গত বুধবার সন্ধ্যায় নাটমুরা এলাকা থেকে মাদক মামলার পলাতক আসামি হানিফকে পুলিশ গ্রেফতার করে পুলিশ। থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে তার কাছে ইয়াবা ও অস্ত্র মজুদ থাকার তথ্য স্বীকার করেন তিনি। ভোরে তাকে নিয়ে ইয়াবা ও অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় তার সহযোগীরা পুলিশকে লক্ষ করে গুলি ছুড়তে থাকে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল থেকে হানিফকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে দেশি তিনটি বন্দুক, নয়টি গুলি ও চার হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, হানিফ পুলিশের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। মাদক ব্যবসায় জড়িত অভিযোগে টেকনাফ থানায় ছয়টির বেশি মামলা রয়েছে তার বিরুদ্ধে। এসব মামলায় হানিফ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি প্রদীপ। তিনি বলেন, ভোরের এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। তারা হলেন কনস্টেবল মোহাম্মদ শুক্কুর, মোহাম্মদ হেলাল ও মমং চিং।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত