বান্দরবানে সাবেক কাউন্সিলরকে অপরহরণের অভিযোগে বিক্ষোভ

bcv24 ডেস্ক    ০৭:২৯ পিএম, ২০১৯-০৫-২৩    496

বান্দরবানে সাবেক কাউন্সিলরকে অপরহরণের অভিযোগে বিক্ষোভ

বান্দরবান সদর উপজেলায় সাবেক এক পৌর কাউন্সিলরকে বাড়ি থেকে ধরে নেওয়ার অভিযোগ করেছে তার পরিবার। এ ঘটনার প্রতিবাদে গত বুধবার রাতে বান্দরবান শহরে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। পৌনে ৯টার দিকে শহর থেকে ১০ কিলোমটিার দূরে কুহালং ইউনিয়নের উজিমুখ হেডম্যানপাড়া এলাকার বাড়ি থেকে চথোয়াইমং মারমাকে (৫৪) ধরে নেওয়া হয় বলে তার স্ত্রী মিসাচিং মারমার অভিযোগ। 

তিনি সাংবাদিকদের বলেন, সাত-আট জনের অপরিচিত একদল লোক বাড়িতে আসে। এ সময় চথোয়াইমং মূল ঘর লাগোয়া মাচাং ঘরে শুয়েছিল। তাকে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছিল। 

চিৎকার শুনে বাইরে এসে দেখি তাকে জোর করে বেঁধে নিয়ে যাচ্ছে স্বামীকে কেন নিয়ে যাচ্ছে জানতে চাইলে চুপ থাকতে বলে তাকে চড়-থাপ্পর দেওয়া হয় জানিয়ে মিসাচিং বলেন, পরে তার চোখ বেঁধে ঘরের পাশে একটি পাহাড়ের দিকে নিয়ে যাওয়া সয়। চথোয়াইমংকে ধরে নেওয়ার খবর ছড়িয়ে পড়লে জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা মারমার নেতৃত্বে রাতে শহরে বিক্ষোভ মিছিল করে জেলা আওয়ামী লীগ। পরে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধরাণ সম্পাদক ও পৌর মেয়র ইসলাম বেবী এবং যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ। 

এ ঘটনার জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেন তারা। চথোয়াইমংকে উদ্ধারের দাবিতে বৃহস্পতিবার সকাল ১১টায় সাত উপজেলায় একযোগে বিক্ষোভ করা হবে বলে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম জাহাঙ্গীর জানিয়েছেন। 

তিনি বলেন, ১২ ঘণ্টার মধ্যে চথোয়াইমং মারমা যদি অক্ষত অবস্থায় ফেরত না আসে দলের পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। তাকে অপহরণের অভিযোগ অস্বীকার করে জেএসএস-এর জেলা সাধরাণ সম্পাদক ক্যবামং বলেছেন, সাম্প্রতিক সময়ে জেএসএস-এর কর্মী-সমর্থকরাই একের পর এক খুন ও অপহরণের শিকার হচ্ছে। এ ঘটনায় জেএসএস জড়িত থাকার প্রশ্নই আসে না। 

এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার বলেন, অপহরণের ঘটনা শুনেছি। ওই এলাকায় পুলিশের একটি দল পাঠানো হয়েছে।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত