রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৩:৪৬ এএম
অস্ট্রেলিয়ানদের ঘাবড়ে দিয়েছিল সাউদাম্পটনে বিশ্বকাপের অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচের দুর্ঘটনা। ওয়েস্ট ইন্ডিজের পেসার আন্দ্রে রাসেলের বাউন্সার আঘাত করেছিল উসমান খাজার হেলমেটে। চোয়ালে আঘাত নিয়ে তখনই হাসপাতালে যেতে হয় অস্ট্রেলিয়ার ওপেনারকে।
চোয়ালের স্ক্যান করে খাজাকে আশঙ্কামুক্ত ঘোষণা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আর মাঠে না নামলেও শনিবার ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার পরের প্রস্তুতি ম্যাচের জন্য ফিট আছেন এই ব্যাটসম্যান। হ্যাম্পশায়ারের নার্সারি গ্রাউন্ডে রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারে আঘাত পান খাজা।
ভিডিওতে দেখা গেছে, মাথার ডান পাশে ব্যথার কথা বলছিলেন খাজা। পরে দলের চিকিৎসক রিচার্ড শ’র সহায়তায় মাঠ ছাড়েন তিনি। ৫ রানে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যান এই ব্যাটসম্যান, পরে আর মাঠে নামেননি। আশঙ্কামুক্ত হওয়ার পর বিকালে মাঠে তাকে দেখা গিয়েছিল।
দলের ৭ উইকেটের জয়ে অপরাজিত ৫৫ রান করা শন মার্শ বলেছেন, ‘এটা ছিল ভয়ঙ্কর। তার গালের হাড়ে গিয়ে লেগেছিল বল, ভালো খবর হচ্ছে সে সুস্থ আছে। দ্রুত সে ফিরবে।’
ওয়েস্ট ইন্ডিজকে ২২৯ রানে অলআউট করার পর ১১ ওভার হাতে রেখেই ম্যাচটি জিতেছে অস্ট্রেলিয়া। মার্শের সঙ্গে ১০৯ রানের জুটি গড়ার পথে ৭৬ রানে চমৎকার ফর্মে থাকার ইঙ্গিত দেন স্টিভেন স্মিথ।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত