রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৩:৪৬ এএম
টি-টোয়েন্টি অভিষেকে পাঁচ উইকেট নিয়ে চমকে দিয়েছিলেন আফিফ হোসেন। পরে ভালো করেছেন ব্যাটিংয়েও। এই সংস্করণে ধীরে ধীরে নিজেকে পরিণত করছেন কার্যকর অলরাউন্ডার হিসেবে। সেই পথ চলায় এবার ডাক পেলেন ক্যারিবিয়ান ক্রিকেট লিগ- সিপিএলে। খেলবেন সেন্ট কিটস এণ্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে।
আফিফ সিপিএলে বাংলাদেশের পঞ্চম ক্রিকেটার। সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ খেলেছেন ক্যারিবিয়ানদের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে। গত আসরে দল পেলেও টুর্নামেন্টে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি মেহেদী হাসান মিরাজ।
এবারের আসরে ড্রাফটে ছিলেন বাংলাদেশের ১৯ ক্রিকেটার। তাদের মধ্যে দল পেলেন কেবল ১৯ বছর বয়সী আফিফ।
২০১৮ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন আফিফ। আপাতত সেই ম্যাচেই থমকে আছে তার আন্তর্জাতিক ক্যারিয়ার। ২০১৬ সালের ডিসেম্বরে রাজশাহী কিংসের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল তার। চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৬ উইকেটের জয়ে ২১ রানে ৫ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচ সেরা।
সব মিলিয়ে টি-টোয়েন্টিতে এ পর্যন্ত ৩১ ম্যাচ খেলে ২১.২০ গড় ও ১২৩.২৪ স্ট্রাইক রেটে ৫০৯ রান করেছেন আফিফ। ফিফটি দুটি, সর্বোচ্চ ৬৫। ২৩ গড়ে নিয়েছেন ১৫ উইকেট। পাঁচ উইকেট পেয়েছেন একবারই।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত