রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৩:৪৬ এএম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে উড়িয়ে দিয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার ৪-০ গোলে জিতেছে শেখ জামাল। লিগের প্রথম পর্বে দুই দল ২-২ ড্র করেছিল।
প্রথমার্ধে শেখ জামালকে আটকে রাখতে পারা রহমতগঞ্জ দ্বিতীয়ার্ধে খেই হারিয়ে একের পর এক গোল খেতে থাকে। ৭৩তম মিনিটে আলি হোসেনকে ডি-বক্সের মধ্যে সাজন মিয়া ফাইল করলে পেনাল্টি পায় শেখ জামাল। স্পট কিকে দলকে এগিয়ে নেন সলোমন কিং। ৮২তম মিনিটে আরেকটি পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন গাম্বিয়ার এই ফরোয়ার্ড।
৮৭তম মিনিটে কিংয়ের বাড়ানো বল জালে জড়িয়ে ব্যবধান আরও বাড়ান এমিল সাম্বো। আর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে রহমতগঞ্জের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন শাখাওয়াত হোসেন রনি।
১৫ ম্যাচে চতুর্থ জয় পাওয়া শেখ জামালের পয়েন্ট ১৮। ষষ্ঠ হারের স্বাদ পাওয়া রহমতগঞ্জের পয়েন্ট ১৫।
বুধবার অন্য ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে ৩-৩ ড্র করা মোহামেডান ১৫ ম্যাচে তিন জয় ও চার ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে।
ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে সাইফ স্পোর্টিংকে ১-১ ড্রয়ে রুখে দেয় আরামবাগ ক্রীড়া সংঘ। ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে সাইফ। ২০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আরামবাগ।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত