সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৪:০৪ এএম
আগামীকাল শুক্রবার (২৪ মে) পদ্মাসেতুর ত্রয়োদশ স্প্যান ‘৩-বি’ মাওয়া প্রান্তের ১৪ ও ১৫ নম্বর পিলারের ওপর বসানোর কার্যক্রম শুরু হবে। এর আগে নাব্যতা-সংকট আর লিফটিং ক্রেনের স্বল্পতার কারণে কয়েক দফায় এ স্প্যানটি বসানোর শিডিউল পরিবর্তন করে সংশ্লিষ্ট সেতু কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৩ মে) সকালে ত্রয়োদশ স্প্যান ‘৩-বি’ বসানোর কার্যক্রম শুরুর বিষয়টি নিশ্চিত করে সেতু কর্তৃপক্ষ। স্প্যানটি বসানো হলে দৃশ্যমান হবে সেতুর এক হাজার ৯৫০ মিটার।
জানা যায়, ধূসর রংয়ের ১৫০ মিটার দৈর্ঘ্যরে ও তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি প্রস্তুত করে রাখা হয়েছে মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ডের বাইরে। মুন্সিগঞ্জের মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে তিন হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার ‘তিয়ান ই’ ক্রেন বহন করে নিয়ে যাবে স্প্যানটিকে।
পদ্মাসেতুর প্রকৌশল সূত্র জানান, আবহাওয়াসহ সবকিছু অনুক‚লে থাকলে শুক্রবার ১৪ ও ১৫ নম্বর পিলারের ওপর স্প্যান বসানোর কাজ শুরু হবে। মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেনে বহন করে পিলারের ওপর বসানো হবে। একদিনেই স্প্যানটি বসানো সম্ভব। তবে কারিগরি সমস্যা কিংবা প্রতিক‚ল আবহাওয়া থাকলে শনিবার পর্যন্ত সময় গড়াতে পারে। শুক্রবার সকাল ৮টায় স্প্যানটি মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। ওইদিনই স্প্যানটি বসিয়ে দেওয়ার ব্যাপারে আশাবাদী প্রকৌশলীরা। স¤প্রতি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে পদ্মাসেতুর অগ্রগতি একটি বৈঠকে বিষয়টি জানানো হয়।
পদ্মাসেতুর অগ্রগতি ৭৬ শতাংশ, আর নদীশাসন কাজের অগ্রগতি ৫৫ শতাংশ। সব মিলিয়ে পদ্মাসেতু প্রকল্পের অগ্রগতি এখন ৬৭ শতাংশ। সেতুর মূল ২৬২টি পাইলের মধ্যে ২৩৬টি পাইল ড্রাইভিং শেষ হয়েছে। বাকি থাকা ২৬টি পাইল জুলাই মাসের মধ্যে শেষ হচ্ছে বলে মন্ত্রীকে জানিয়েছেন প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম। এছাড়া মূল সেতুর ৪২টি পিলারের মধ্যে ২৫টি পিলারের কাজ শেষ হয়েছে। আগামি জুন মাসের মধ্যে আরও ছয়টি পিলারের কাজ শেষ হবে। আর বাকি ১১টি পিলারের কাজ চলমান। মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে ২৩টি স্প্যান ছিল। এর মধ্যে ১২টি স্পান পিলারের ওপর বসানো হয়েছে। ২০১৪ সালের ডিসেম্বরে সেতুর নির্মাণ কাজ শুরু হয়। সেতু নির্মাণে ব্যয় হচ্ছে ৩৩ হাজার কোটি টাকা। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদী শাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত