সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৪:০৪ এএম
ঈদুল ফিতরের ছুটিতে গ্রাহকদের সুবিধার্থে সব ব্যাংকের এটিএম (অটোমেটেড টেলার মেশিন) বুথে পর্যাপ্ত টাকা সরবরাহের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি এটিএম ও পয়েন্ট অব সেল (পিওএস) নেটওয়ার্ক সার্বক্ষণিক সচল থাকার বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে চিঠি পাঠিয়েছে। এতে বলা হয়, ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটা এবং উৎসবকালীন সময়ে ব্যাংকের শাখা বন্ধ থাকায় গ্রাহকরা অধিকহারে এটিএম বুথ, পয়েন্ট অব সেল এবং ই-পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে ইলেকট্রনিক পদ্ধতিতে লেনদেন সম্পন্ন করে। এসব কার্ডভিত্তিক ইলেকট্রনিক লেনদেনে গ্রাহক স্বার্থ সংরক্ষণের বিষয়টি নিশ্চিতের জন্য ব্যাংকগুলোকে পাঁচটি পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এগুলো হলো- এটিএম বুথে পর্যাপ্ত নগদ টাকা সরবরাহ করা, এটিএম বুথে সার্বক্ষণিক পাহারাদের সর্তকাবস্থান ও অন্যান্য নিরাপত্তা নিশ্চিত করা, এটিএম ও পিওএস মেশিনে সার্বক্ষণিক নেটওয়ার্ক চালু রাখা, বন্ধ বা অচল এটিএম বুথের সামনে নোটিশ টানানোর ব্যবস্থা করা, কোনো ব্যাংকের সব এটিএম ও পিওএস সেবা অনিবার্য কারণে বন্ধ থাকলে তাৎক্ষণিকভাবে গ্রাহকদের অবহিত করা।
এছাড়াও অনলাইন পেমেন্ট গেটওয়ে-ইন্টারনেট ব্যাংকিংয়ের ক্ষেত্রে দুই স্তরের সিকিউরিটি ভেরিফাইড পিন কোড নিশ্চিত করা, মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকেও ছুটির সময়ে ব্যাংকসমূহের উপরিউক্ত সেবার আওতার সিস্টেমসমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাসহ ঝুঁকি মোকাবেলা করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেকোনো অঙ্কের লেনদেনের তথ্য এসএমএস অ্যালার্ট সার্ভিসের মাধ্যমে গ্রাহককে অবহিত করতে হবে।
ইলেকট্রনিক পদ্ধতিতে সবধরনের পরিশোধ সেবার ক্ষেত্রে গ্রাহকদের সতর্কতা অবলম্বনের জন্য গণমাধ্যমে বিভিন্ন রকম প্রচার-প্রচারণার ব্যবস্থা করতে হবে। সব লেনদেনের ক্ষেত্রে কোনো অবস্থাতেই যেন গ্রাহকরা হয়রানির শিকার না হন, সে বিষয়টি নিশ্চিত করা ও কাস্টমার সার্ভিস সেন্টার চালু রাখতে হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত