সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৪:০৪ এএম
আসন্ন ২০১৯-২০ অর্থবছরে জাতীয় সংসদের জন্য ৩২৮ কোটি ২২ লাখ টাকার বাজেট চূড়ান্ত করা হয়েছে, যা চলতি ২০১৮-১৯ অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ২৯ কোটি ৬ লাখ টাকা বেশি।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ সচিবালয় কমিশনের ৩০তম বৈঠকে এই বাজেট অনুমোদন দেওয়া হয়। বৈঠকে কমিশনের সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যরা উপস্থিত ছিলেন। নতুন অর্থবছরের বাজেটে সংসদ সচিবালয়ের উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের জন্য বিনা সুদে গাড়ি কেনার জন্য ঋণ দিতে অর্থ বরাদ্দ রাখা হয়েছে। এ খাতে সাড়ে ৬ কোটি টাকার মতো অর্থ বরাদ্দ রাখা হয়েছে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। সংসদ সচিবালয়ের উপসচিব পদমর্যাদার ২২ কর্মকর্তা রয়েছেন। তাদের সকলেই এই ঋণ পাবেন। ঋণ ছাড়াও গাড়ির জ্বালানি ও অন্যান্য খরচ বাবদ ৫০ হাজার টাকা তারা পাবেন।
বৈঠকে অন্যান্যের মধ্যে বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক অংশ নেন। বিশেষ আমন্ত্রণে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সার্বভৌম প্রতিষ্ঠান জাতীয় সংসদের সংশ্লিষ্টদের বেতনভাতাসহ আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য প্রতিবছরই কমিশন বৈঠকে বাজেট বরাদ্দ অনুমোদন দেওয়া হয়। পরে তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। এ ছাড়া সংসদ সচিবালয়ের নতুন পদ সৃষ্টি, প্রকল্প প্রণয়নসহ বিভিন্ন নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিশন বৈঠক শেষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বরাদ্দ অনুমোদনের তথ্য জানান। বৈঠকে সংসদ সচিবালয়ের বিভিন্ন বিভাগে নতুন পদ সৃষ্টিসহ পদোন্নতির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ-সংক্রান্ত প্রস্তাবনাগুলো অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া সংসদ ভবনের নিরাপত্তা বৃদ্ধি, মেরামতসহ সংসদ ভবনের সার্বিক উন্নয়নের জন্য সুপারিশ করে কমিটি। বৈঠকে সংসদের লেক সংস্কারের সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন গৃহায়ন ও গণপূর্ত সচিব।
এছাড়া বৈঠকে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দফতরের আপ্যায়ন ভাতা মাসে ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা, সংসদীয় কমিটির বৈঠকে জনপ্রতি আপ্যায়ন ভাতা ১০০ টাকার স্থলে ২০০ টাকাসহ কয়েকটি খাতে ভাতা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বলে স্পিকার জানান। বর্তমানে স্পিকার ঢাকার বাইরে গেলে ১৯৯৬ সালে কেনা একটি নিশান পেট্রোল এসইউভি ব্যবহার করেন। কমিশন এই গাড়িটির পরিবর্তে একটি নতুন গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া সংসদের জন্য নতুন ১০টি পাজেরো গাড়ি কেনার সিদ্ধান্ত হয়। সংসদ সচিবালয়ের উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের জন্য বিনা সুদে গাড়ি কেনার ঋণ দিতে অর্থ বরাদ্দ রাখা হয়েছে।
কমিশন বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, এই খাতে সাড়ে ৬ কোটি ৬০ লাখ টাকার মত অর্থ বরাদ্দ রাখা হয়েছে। সংসদ সচিবালয়ের উপসচিব পদ মর্যাদার ২২ জন কর্মকর্তা রয়েছেন। তাদের সকলেই এই সুদমুক্ত ঋণ পাবেন। ঋণ ছাড়াও গাড়ির জ্বালানি ও অন্যান্য খরচ বাবদ মাসে ৫০ হাজার টাকা তারা পাবেন। যার জন্য বছরে এক কোটি ৩২ লাখ টাকা খরচ হবে। বৈঠকে সংসদ ভবনের নিরাপত্তা বৃদ্ধি, মেরামতসহ সংসদ ভবনের সার্বিক উন্নয়নের জন্য সুপারিশ করা হয়। বৈঠকে সংসদের লেক সংস্কারের সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন গৃহায়ন ও গণপূর্ত সচিব। সংসদ লেকের সংস্কার কার্যক্রমে ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে স্পিকার সাংবাদিকদের জানান। প্রসঙ্গত, চলতি বছরের সংশোধিত বাজেট ২৯৯ কোটি ১৬ লাখ টাকা। অবশ্য আসন্ন অর্থবছরের বাজেট চলতি অর্থবছরের মূল বাজেটের তুলনায় ৪ কোটি ৩১ লাখ টাকা কম। চলতি বছরের মূল বাজেট ছিল ৩৩২ কোটি ৫৩ লাখ টাকা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত