সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৪:০৫ এএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে সাধারণ নির্বাচনে তার দলের বিপুল বিজয়ে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেন এবং সে দেশের ১৭তম লোকসভা নির্বাচনে তার দলের বিপুল বিজয়ে তাকে আন্তরিক অভিনন্দন জানান।
শেখ হাসিনা ফোনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেন, ‘আপনার গতিশীল নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) বিপুল ভাবে জয়লাভ করায় বাংলাদেশের সরকার, জনগণ, আমার দল এবং ব্যক্তিগত ভাবে আমি ও আমার পরিবারের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’
পাচঁ মিনিটের এই টেলিফোন সংলাপে প্রধানমন্ত্রী এই বিজয়কে ঐতিহাসিক উল্লেখ করে বলেন, এই বিজয়ে আপনার প্রতি ভারতের জনগণের বিশ্বাস ও আস্থার প্রতিফলন ঘটেছে। শেখ হাসিনা বলেন, দক্ষিণ এশিয়ার জনগণ আপনার এই বিজয়ে খুশি হবে এবং অঞ্চলের জনগণ ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।
প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সফরে আসার আমন্ত্রন জানান এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এর আগে শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো এক অভিনন্দন বার্তায় বলেন, বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে বহুমুখী সম্পর্ককে সবোর্চ্চ গুরুত্ব দেয়। এটি হয়েছে পারস্পরিক আস্থা ও শ্রদ্ধাবোধের ভিত্তিতে ।
শেখ হাসিনা বলেন, ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সমর্থন প্রদানে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক ইতোমধ্যেই একটি সু প্রতিবেশী রাষ্ট্রের মডেল হিসাবে পরিচিতি পেয়েছে। আগামীতে এই সম্পর্ক আরো উচ্চতর এক নতুন মাত্রায় নিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী ভারতের জনগণের অব্যাহত সুখ শান্তি ও সমৃদ্দি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য, অব্যাহত সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।
প্রধানমন্ত্রী তাঁর অভিনন্দন বার্তায় বলেন, মান্যবর আপনার সুবিধামত সময়ে বাংলাদেশে আপনাকে অভ্যর্থনা জানাতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত