শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:০৩ এএম
রোহিঙ্গাদের জন্য কানাডা ১০ কোটি মার্কিন ডলারের সহায়তার ঘোষণা দিয়েছে। এই অর্থ বাংলাদেশে রোহিঙ্গাদের স্বাস্থ্য, শিক্ষা, জীবনযাত্রার মান উন্নয়নে ব্যয় করা হবে।
বুধবার (২২ মে) কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রীর সংসদীয় সচিব কমল খেরা এই অর্থ সহায়তার ঘোষণা দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রীর সংসদীয় সচিব কমল খেরা পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে কমল খেরা কমল খেরা উপস্থিত সাংবাদিকদের বলেন, রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে রয়েছে কানাডা। কানাডা এই সংকট সমাধানে অভ্যন্তরীণ, আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করে চলেছে।
এসময় তিনি কানাডার আন্তর্জাতিক উন্নয়ন ও নারী সমতা বিষয়ক মন্ত্রী ম্যারায়েম মনসেফের পক্ষ থেকে রোহিঙ্গাদের জন্য আরো ১০ কোটি মার্কিন ডলার অর্থ সহায়তার ঘোষণা দেন। এই অর্থ রোহিঙ্গাদের স্বাস্থ্য, শিক্ষা, বর্ষা মৌসুম মোকাবিলা, জীবনযাত্রার মান উন্নয়ন ইত্যাদিতে ব্যয় করা হবে।
এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে কানাডা আমাদের পাশে রয়েছে। তারা রোহিঙ্গাদের জন্য সহায়তা করছে।
কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রীর সংসদীয় সচিব কমল খেরা ২০-২২ মে তিন দিনের সফরে বাংলাদেশ এসেছেন। তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনও করেন।
দিশা প্যানেল মেম্বার রি-ইউনিয়ন ২০২২৷ গত সোমবার অক্টোবরের ১০ তারিখ ঝমকালো আয়োজনে দিশার নতুন কম... বিস্তারিত
আগামীকাল শনিবার (২৭ আগস্ট) টরন্টো শহরের ১৯০ রেলসাইড রোডের টরেন্টো প্যাভিলিয়ন হলে এ বাংলা রক ফেস্ট ... বিস্তারিত
উন্নত ও নিরাপদ জীবনযাপন, চাকরি বা পড়াশোনার জন্য বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ কানাডা। আর তাই ... বিস্তারিত
শনিবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে কানাডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত হলেন অধুনা... বিস্তারিত
সবুজের সমারোহে সজ্জিত টরন্টোর এডামস পার্কের মনোরম পরিবেশে গত ২৪ শে জুলাই রবিবার অনুষ্ঠিত হল চট্ট... বিস্তারিত
হল ভর্তি দর্শকশ্রোতার উপস্হিতিতে অটোয়ায় সফল ভাবে মঞ্চস্থ হলো “তিন কন্যার উপাখ্যান”।এমন হল ভর্তি... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত