জুতা থেকে চার্জ হবে মোবাইলে

bcv24 ডেস্ক    ১০:১৩ এএম, ২০১৯-০৪-০৮    772


জুতা থেকে চার্জ হবে মোবাইলে

লোডশেডিংয়ের কারণে ফোনে ব্যাটারি একেবারেই শূণ্য? চিন্তা নেই! হাঁটলেই জুতা থেকে চার্জ হবে মোবাইলে। জুতা পায়ে দিয়ে কিছুক্ষণ হাঁটুন, স্বয়ংক্রিয়ভাবে চার্জ হবে মোবাইল ফোন। ব্যাপারটা অবাক হওয়ার মতোই।

সম্প্রতি ভারতের ১৯ বছরের দুই তরুণ এক জোড়া জুতা তৈরি করেছেন, যেটি পরে হাঁটলে চার্জার বা পাওয়ার ব্যাংক ছাড়াই মোবাইল ফোনে চার্জ হবে।

প্রযুক্তি বিশ্বে চমক দেখানো দিল্লির এই দুই বালকের নাম মোহক ভাল্লা এবং আনন্দ গঙ্গাধারণ। দু’জনই দশম শ্রেণিতে পড়ার সময় থেকেই এমন একটা চার্জার বানানোর পরিকল্পনা করে। মাত্র তিন মাসের মধ্যে প্রথম মডেলটাও বানিয়ে ফেলে। তবে প্রথম মডেলে অনেক সমস্যা ছিল। ক্রমে সমস্যাগুলো খুঁজে বের করে সেগুলো ঠিক করা হয়েছে।

মূলত ইলেকট্রোম্যাগনেটিক ইনডাকশন পদ্ধতিতে কাজ করে এই যন্ত্র। চার্জারের একটি অংশ ডায়নামো এবং অন্য অংশ বাফার। যন্ত্রটা রাখা হয় ঠিক গোড়ালির নিচে। হাঁটা শুরু করলে গোড়ালির চাপ থেকে শক্তি উৎপন্ন হয়। সেই শক্তি ডায়নামো ঘোরাতে সাহায্য করে। ডায়নামো ঘোরার সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক শক্তি তৈরি হয়। এই বিদ্যুৎ দিয়েই চার্জ হয় মোবাইল ফোন।

তবে এই চার্জ সিস্টেম খানিকটা ধীরগতির। দুই তরুণের দাবি, সাধারণ মোবাইল চার্জারে যে গতিতে চার্জ হয়, তার থেকে ২০ শতাংশ কম সময়ে চার্জ হয়ে যায় পদ্ধতিতে।


রিটেলেড নিউজ

রেলের বাতিল কোচ এখন রেস্তোরাঁ

রেলের বাতিল কোচ এখন রেস্তোরাঁ

bcv24 ডেস্ক

ভারতের নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে বাতিল ট্রেনের কোচকে সাজিয়ে বানানো হয়েছে রেস্তোরাঁ। দেশটির উত... বিস্তারিত

এবার জেমস ওয়েবে ধরা পড়ল ‘সৃষ্টির স্তম্ভ’

এবার জেমস ওয়েবে ধরা পড়ল ‘সৃষ্টির স্তম্ভ’

bcv24 ডেস্ক

মহাকাশে এরই মধ্যে সবচেয়ে সুন্দর ও বিস্ময়কর কিছু দৃশ্য ক্যামেরাবন্দি করেছে বিশ্বের সর্ববৃহৎ ও সবচ... বিস্তারিত

বিশ্বে চতুর্থ রোগী হিসেবে এইডসমুক্ত হলেন তিনি

বিশ্বে চতুর্থ রোগী হিসেবে এইডসমুক্ত হলেন তিনি

bcv24 ডেস্ক

আশির দশক থেকে প্রাণঘাতী এইচআইভিকে সঙ্গী করে বসবাস করে আসা এক রোগীর শরীর থেকে এই ভাইরাস নির্মূল হয়ে... বিস্তারিত

ভারতে ফের কড়াকড়ি, মাস্ক না পরলে নামানো হবে বিমান থেকে

ভারতে ফের কড়াকড়ি, মাস্ক না পরলে নামানো হবে বিমান থেকে

bcv24 ডেস্ক

করোনাভাইরাসের সংক্রমণ কিছুটা বৃদ্ধি পাওয়ায় ভারতের আকাশপথে ভ্রমণে ফের কড়াকড়ি আরোপ করা হয়েছে। এব... বিস্তারিত

ম্যানহাটনের চেয়ে তিনগুণ, বিশ্বের সবচেয়ে বড় উদ্ভিদের সন্ধান

ম্যানহাটনের চেয়ে তিনগুণ, বিশ্বের সবচেয়ে বড় উদ্ভিদের সন্ধান

bcv24 ডেস্ক

যুক্তরাষ্ট্রের ম্যানহাটন শহরের চেয়ে তিনগুণ, বিশ্বের সবচেয়ে বড় উদ্ভিদের সন্ধান পেয়েছে গবেষকরা। অ... বিস্তারিত

ঝড়বৃষ্টিতে দিল্লির তাপমাত্রা কমল ১১ ডিগ্রি, স্বস্তি মানুষের

ঝড়বৃষ্টিতে দিল্লির তাপমাত্রা কমল ১১ ডিগ্রি, স্বস্তি মানুষের

মোঃ মতিউর রহমান

তীব্র দাবদাহের পর বৃষ্টি ও বজ্রঝড় হয়েছে ভারতের জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে। এতে দিল্লির তাপমাত... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত