লোকসভা নির্বাচন: বিজেপি জয়ী ৩০৩ আসনে, কংগ্রেসের আসন ৫২

bcv24 ডেস্ক    ০৮:০৬ পিএম, ২০১৯-০৫-২৪    215


লোকসভা নির্বাচন: বিজেপি জয়ী ৩০৩ আসনে, কংগ্রেসের আসন ৫২

বিপুল বিক্রমে আবারও ভারতের ক্ষমতায় এসেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। বিজেপি একাই ৩০৩টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে তামিলনাড়ুর একটি বাদে সবকটি আসনে এবার নির্বাচন হয়েছে। সরকার গঠনের জন্য কোনো দল বা জোটকে পেতে হবে ২৭২টি আসন। গতবার বিজেপি ২৮২ আসনে জয়লাভ করেছিল। আর তাদের জোট এনডিএ পেয়েছিল ৩৩৬টি আসন। 

এবারের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপিকে হারাতে একাট্টা হয়েছিল বিভিন্ন আঞ্চলিক দল, কংগ্রেস তো ছিলই। বিশেষ করে ভোটের প্রচারে রাহুল গান্ধী, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মোদীর কথার লড়াই বেশ জমে উঠেছিল। কিন্তু সব বাক্যবাণকে পেছনে ফেলে শেষতক মোদী ম্যাজিকেই বাজিমাত করেছে বিজেপি। কংগ্রেস গত বারের তুলনায় আটটি আসন বেশি পেলেও নির্বাচনে ভরাডুবি আটকাতে পারেনি। ভারতের শতাব্দী প্রাচীন এই দলটি এবার ৫২ আসনে জিতেছে, গতবার তারা ৪৪ আসন পেয়ছিল। যা ছিল ভারতীয় উপমহাদেশের সবচেয়ে পুরনো এ দলের ইতিহাসে সবচেয়ে বাজে পরাজয়। 

এছাড়া এবার পশ্চিমবঙ্গের দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ২২টি আসনে জয়লাভ করেছে। এনডিএ জোটের দল শিবসেনা ১৮টি আসনে জিতেছে। গতবারও দলটির আসন সংখ্যা একই ছিল। এছাড়া, এবার এম করুণানিধি মুথুবেলের দল দ্রাভিদা মুন্নেত্রা কাঝাঘাম ২৩টি, যুবজন শ্রমিক রিথু কংগ্রেস পার্টি ২২টি, জনতা দল (ইউনাইটেড) ১৬টি, বিজু জনতা দল ১২টি, বহুজন সমাজ পার্টি ১০টি, তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি ৯টি এবং লোক জন শক্তি পার্টি ৬টি আসনে জয়লাভ করেছে। 

অন্যান্য সেসব দল এবার লোকসভায় প্রতিনিধি পাঠাতে যাচ্ছে:

আম আদমি পার্টি  ১টি, এজেএসইউ পার্টি ১টি, অল ইন্ডিয়া আন্না দ্রাভিড়া মুন্নেত্রা কাঝাঘাম (এডিএমকে) ১টি,  অল ইন্ডিয়া মজলিস ই-ইত্তেহাদুল মুসলিমিন ২টি, অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমক্রেটিক ফ্রন্ট ১টি, কমিউনিস্ট পার্টি ইন্ডিয়া (সিপিআই) ২টি,  কমিউনিস্ট পার্টি ইন্ডিয়া (সিপিএম) ৩টি,  ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিমলীগ ৩টি,  জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স ৩টি, জনতা দল (সেকুলার) ১টি, ঝাড়খণ্ড মুক্তি মার্চ ১টি, কেরালা কংগ্রেস (এম) ১টি,  মিজো ন্যাশনাল ফ্রন্ট ১টি, নাগা পিপলস পার্টি ১টি, ন্যাশনাল পিপলস পার্টি ১টি, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি ৫টি, ন্যাশনালিস্ট ডেমক্রেটিক প্রগ্রেসিভ পার্টি ১টি,  রেভল্যুশনারি সোস্যালিস্ট পার্টি ১টি, সমাজবাদী পার্টি ৫টি, শিরোমনি আকালি দল ২টি, সিকিম ক্রান্তিকারি মোর্চ ১টি, তেলুগু দেসাম ৩টি এবং অন্যান্য ৮টি।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত