সোমবার, ৩ আগস্ট ২০২৬ ১০:৫০ এএম
দিল্লিতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধান কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে লোকসভা নির্বাচনের নিরঙ্কুশ জয় উদযাপন করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনগণের জন্য কাজ করে যাবেন বলেও কথা দেন তিনি। যদিও নির্বাচন কমিশন ভোটের আনুষ্ঠানিক ফল এখনো ঘোষণা করেনি। কিন্তু অনানুষ্ঠানিক ফলাফলে দলের এমন সহজ জয়ের পূর্বাভাসে বাঁধভাঙ্গা উল্লাসে মেতে উঠেছেন বিজেপি’র নেতা-কর্মী ও সমর্থকরা।
জয় উদযাপনের ভাষণে শুরুতেই মোদী কর্মী-সমর্থকদের ধন্যবাদ দিয়ে বলেছেন, “এখানে সবাই জয় উদযাপন করতে এসেছেন। আমরা সবাই নতুন ভারত দেখতে চাই। আমি কুর্নিশ করে আপনাদের ধন্যবাদ বলতে চাই।” যখন পর্যন্ত পাওয়া ভোটের ফলে গতবারের তুলনায় বেশি আসন পেতে যাচ্ছে মোদীর দল বিজেপি এবং তাদের জোট এনডিএ। মোদী বলেন, “যেখানে দাঁড়িয়ে আছি, তার জন্য আমি গর্বিত। আমরা কখনো থামব না। আমরা কখনো মাথা নিচু করব না। বিজেপি সব সময় দেশের জন্য কাজ করবে।
“এ নির্বাচনে শুধু নেতারাই লড়াই করেননি, বরং দেশের জনগণও করেছে। লড়াইয়ে জনগণই বিজয়ী হয়েছে। আমরা কখনোই আমাদের আদর্শ, মানবিকতাবোধ এবং আমাদের সংস্কৃতিকে ত্যাগ করব না।” এ সময় সেখানে উপস্থিত কর্মী-সমর্থকরা মোদীর নামে স্লোগান দেন। মোদী বলেন, “আমরা সবসময় জনগণের জন্য কাজ করব।”
ভোটের লড়াইয়ে বিজয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “আমরা কাজ করবৃ.ভারতের সাফল্যের জন্য। আগামি মাসগুলোতে আমরা আত্মবিশ্বাসের সঙ্গে দেশের সেবা করব। আমি সবাইকে কথা দিলাম।” নতুন দিন শুরুর বার্তা দিয়ে মোদী আরো বলেন, “বিরোধীদের আক্রমণ ভুলে গেছি, আজ থেকে নতুন দিন। কোটি কোটি নাগরিক এ ফকিরের ঝুলি ভর্তি করে দিয়েছেন। বিশ্বের ইতিহাসে এ এক সফলতম জয়।”
বৃহস্পতিবারের ভোট গণনায় বিজেপি'র জয় স্পষ্ট হওয়ার পর থেকে গোটা দেশেই বিজেপির জয়জয়কার দেখা যাচ্ছে। উল্টোদিকে বিরোধী শিবির পুরোপুরি নিস্তব্ধ। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বিরোধী শিবির সম্ভবত বড় ধাক্কা খেয়েছে অন্ধ্রপ্রদেশে। ওই রাজ্যে এ বার লোকসভা ভোটের সঙ্গে বিধানসভা ভোটও হয়েছে। আর বিধানসভার ফলেই ক্ষমতা হারাতে চলেছেন তেলেগু দেশম পার্টির চন্দ্রবাবু নায়ডু। মুখ্যমন্ত্রিত্বের গদি হারাতে চলেছেন তিনি। ওদিকে, রাজস্থানে কয়েক মাস আগেই বিধানসভা নির্বাচনে বিজেপি’কে হারিয়ে কংগ্রেস ক্ষমতায় এলেও সে রাজ্যে লোকসভা ভোটের ফল ঘোষণা হতেই বিজেপির কার্যালয় উৎসবে মেতেছে।
আতসবাজি পুড়িয়ে মিষ্টি বিলি করে বিজয় উৎসব পালন করেছেন দলীয় কর্মী-সমর্থকরা। কর্নাটকে কংগ্রেস-জেডিএস-এর জোট সরকার হলেও সে রাজ্যে লোকসভায় ব্যাপক সাফল্য পেয়েছে বিজেপি। বেঙ্গালুরুর বিজেপি কার্যালয়েও চলছে উৎসব। একই ছবি ওড়িশার ভুবনেশ্বর থেকে উত্তরপ্রদেশের লখনউ-সহ বিভিন্ন রাজ্যে। বিজেপি নেতারাও দেশবাসীকে ধন্যবাদ জানাচ্ছেন দলকে ফের নির্বাচিত করার জন্য।
দলের নেতা হিমন্ত বিশ্বশর্মা টুইটে লিখেছেন, “ভারতের সাধারণ মানুষ মোদীজিকে আরেকবার দেশ চালানোর সুযোগ দিয়েছেন, দেশবাসী তাকে ভালবাসেন। দেশবাসীকে ধন্যবাদ জানাই। তাদেরকে আশ্বস্ত করতে চাই, মোদীজি আমাদের আরো এগিয়ে নিয়ে যাবেন।”
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত