সোমবার, ৩ আগস্ট ২০২৬ ১০:৪৩ এএম
টানা দ্বিতীয়বারের মত লোকসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে ভারতের শতাব্দী প্রাচীন দল কংগ্রেসের। এবার কংগ্রেসের অনেক জ্যেষ্ঠ নেতাই নির্বাচনী বৈতরণি পেরতে ব্যর্থ হয়েছেন। যাদের মধ্যে আট জন সাবেক মুখ্যমন্ত্রীও রয়েছেন।
শিলা দিক্ষিত: হেরে যাওয়া নেতাদের মধ্যে সবার আগে আসে শিলা দিক্ষিতের নাম। দিল্লির তিনবারের মুখ্যমন্ত্রী কংগ্রেসের এই নেতা এবার দিল্লি নর্থ আসনে বিজেপি নেতা মনোজ তিওয়ারির কাছে হেরে গেছেন। দিল্লি বিজেপির সভাপতি মনোজ সাত লাখ ৮৭ হাজার ৭৯৯ (প্রায় ৫৪ শতাংশ) ভোট পেয়েছেন। শিলা পেয়েছেন চার লাখ ২১ হাজার ৬৯৭ (প্রায় ২৯ শতাংশ) ভোট। আম আদমি পার্টির দিলিপ পান্ডে এক লাখ ৯০ হাজার ৮৬৫ ভোট নিয়ে তিন নম্বরে আছেন।
হরিশ রাওয়াত: উত্তরাখণ্ডের সাবেক মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত নৈনিতাল-উধামসিং নগর আসনে রাজ্য বিজেপির সভাপতি অজয় ভাটের কাছে তিন লাখের বেশি ভোটে হেরে গেছেন। এই আসনে অজয়ের জয় খানিকটা অপ্রত্যাশিতই ছিল। কারণ প্রথমবারের মত ভোটের লড়াইয়ে নেমেই অজয়কে রাজনীতিতে অভিজ্ঞ নেতা হরিশের মত শক্তিশালী প্রতিপক্ষের মোকাবেলা করতে হয়েছে।
ভূপিন্দর সিং হোড়া: হরিয়ানার দুইবারের সাবেক মুখ্যমন্ত্রী ভ‚পিন্দর সিং হোড়া শনিপাত আসনে বিজেপির রমেশ চন্দর কৌশিকের কাছে এক লাখ ৬৪ হাজার ৮৬৪ ভোটে হেরে গেছেন। হরিয়ানার অভিজ্ঞ এ নেতার হারই রাজ্যে কংগ্রেসের ভরাডুবির কথা বলে দিচ্ছে। এখানে লোকসভার ১০টি আসনের সবকটিতেই জিতেছে বিজেপি।
দিগবিজয় সিং: মালাগাঁও বোমা হামলার অভিযুক্ত প্রজ্ঞা সিং ঠাকুরের কাছে বড় ব্যবধানে হেরেছেন মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা দিগবিজয় সিং।
ভোপাল আসনে প্রজ্ঞা সাড়ে আট লাখের বেশি ভোট পেয়েছেন, দিগবিজয় পেয়েছেন পাঁচ লাখ ভোট। নয় বছর কারাভোগ করা প্রজ্ঞা মুক্তি পাওয়ার প্রায় তিন বছর পর বিজেপিতে যোগ দেন। গেরুয়া বস্ত্রধারী এই নারী সাম্প্রদায়িক বক্তব্যের জন্য খুবই বিতর্কিত।
সুশিল কুমার সিন্দে: সোলাপুর আসনে বিজেপি প্রার্থী জয় সিদ্ধেশ্বর শিভাচার্যের কাছে দেড় লাখের বেশি ভোটের ব্যবধানে হেরে গেছেন মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা সুশিল কুমার সিন্দে।
মুকুল সাংমা: মেঘালয়ের সাবেক মুখ্যমন্ত্রী মুকুল সাংমা তুরা আসনে ন্যাশনাল পিপুলস পার্টির আগাথা কে সাংমার কাছে হেরে গেছেন। আগাথা রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমার ছোট বোন।
ভীরাপ্পা মইলি: কর্নাটকের সাবেক মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা ভীরাপ্পা মইলি চিকবল্লাপুর আসেন বিজেপির বি এ বাচে গৌড়ার কাছে এক লাখ ৮২ হাজারের বেশি ভোটের ব্যবধানে হেরে গেছেন।
মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী অশোক চাভানও হেরে গেছেন।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত