মাশরাফি আয়ারল্যান্ডের সাফল্যে পড়ে থাকতে চান না

bcv24 ডেস্ক    ০৮:২১ পিএম, ২০১৯-০৫-২৪    296


মাশরাফি আয়ারল্যান্ডের সাফল্যে পড়ে থাকতে চান না

আয়ারল্যান্ড ছেড়ে বিশ্বকাপের দেশে চলে এসেছে বাংলাদেশ দল। তবে আয়ারল্যান্ডের সাফল্যের রেশ রয়ে গেছে এখনও। প্রথম আন্তর্জাতিক শিরোপার সুবাস যেন এখনই যাবার নয়! তবে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার চাওয়া, ত্রিদেশীয় সিরিজের সাফল্যকে পেছনে ফেলে বিশ্বকাপে নিজেদের উজাড় করে দেওয়া।

বাংলাদেশের ক্রিকেটের দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে। ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে পেয়েছে বহুজাতিক টুর্নামেন্টে প্রথম ট্রফির দেখা। শুধু শিরোপা খরা ঘোচানোই নয়, টুর্নামেন্ট জুড়ে দাপুটে ক্রিকেট খেলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

বহু আরাধ্য ট্রফি বলেই এই উচ্ছ্বাসকে অস্বাভাবিক কিছু মনে করছেন না মাশরাফি। তবে এটিও মনে করিয়ে দিচ্ছেন, দুয়ারে দাঁড়িয়ে বিশ্বকাপ। উদযাপনের পালা থামিয়ে দলকে বিশ্বকাপে মন দিতে হবে।

“আয়ারল্যান্ডে জয়ের পর দলের আত্মবিশ্বাসী থাকাই উচিত। তবে এটা নিয়ে পড়ে থাকাও ঠিক হবে না। আত্মবিশ্বাস পেয়েছি, মাঠে গিয়ে সেটি দেখাতে হবে। কিন্তু জিতেছি, ভালো লাগা, এই অনুভূতি নিয়ে পড়ে থাকা ঠিক হবে না, আমি মনে করি।”

“প্রথম যে কোনো কিছুরই আলাদা আনন্দ থাকে। যেহেতু আমরা আগে ছয়বার ফাইনালে গিয়ে পারিনি, প্রথমবার পেরে দলের সবাই ভালো বোধ করছে। পাশাপাশি আমি এটিও বলব, এটা কিন্তু সাময়িক ব্যাপার। বিশ্বকাপের প্রথম ম্যাচ যখন খেলতে নাম, এসব কিছু পেছনে পড়ে যাবে। কোনো মূল্য থাকবে না। তাই লোকে কী বলছে, তা না ভেবে ২ জুনের ম্যাচ নিয়ে আমাদের ভাবা উচিত।”

২ জুন ওভালে দক্ষিণ আাফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। এই ম্যাচ তো বটেই, বিশ্বকাপে প্রথম তিনটি ম্যাচই বাংলাদেশের জন্য হতে পারে ভীষণ কঠিন। অধিনায়ক তাই এই সময়ই দলের কাছ থেকে দারুণ কোনো পারফরম্যান্স মনেপ্রাণে চাইছেন।

“প্রথম তিনটি ম্যাচ গুরুত্বপূর্ণ। দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্যান্ড ও ইংল্যান্ড এই কন্ডিশনে অভ্যস্ত। অন্যতম সেরা তিন দল। এক দিক থেকে ভালো যে এখান থেকে একটি-দুটি ম্যাচ বের করতে পারলে অনেক আত্মবিশ্বাস জন্মাবে। সেদিকেই মনোযোগ দিতে হবে। তবে আমার মনে হয় সবার আগে প্রথম ম্যাচটি নিয়ে ভাবতে হবে।”


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত