এই সময়ই সবচেয়ে উপভোগ্য লাগছে: মাশরাফি

bcv24 ডেস্ক    ০৮:৩৬ পিএম, ২০১৯-০৫-২৪    543


এই সময়ই সবচেয়ে উপভোগ্য লাগছে: মাশরাফি

আন্তর্জাতিক ক্যারিয়ারে দেড় যুগের পথচলা। বাংলাদেশের ক্রিকেটের অনেক রঙ দেখা হয়ে গেছে মাশরাফি বিন মুর্তজার। সাফল্যের আলোয় সিক্ত হয়েছেন, হতাশার আঁধারে হয়েছেন ম্লান। ভালো সময়ের দোলা, খারাপ সময়ের ঝাপটা, সবই লেগেছে গায়ে। তবে ধারাবাহিকভাবে ভালো খেলার আনন্দ, প্রতিপক্ষের কাছ থেকে সত্যিকারের সমীহ মিলিয়ে এই সময়ই সবচেয়ে উপভোগ্য লাগছে মাশরাফির কাছে।

বিশ্বকাপের আগে ১০ দলের অধিনায়ককে নিয়ে বৃহস্পতিবার লন্ডনে বিশেষ আয়োজন ছিল আইসিসির। মূল আয়োজন শুরুর আগে একসঙ্গে খানিকটা সময় কাটিয়েছেন অধিনায়কেরা। এরপর আলোচনা শেষে ফটোশুটের সময়ও নিজেদের মধ্যে তাদের কথা হয়েছে অনেক। মজা-খুনসুটির পাশাপাশি ছিল বিশ্বকাপ নিয়ে নানা কথাও। সেই আলোচনায় কতটা ছিল বাংলাদেশ? সব আনুষ্ঠানিকতার সমাপ্তির পর মাশরাফি জানালেন, বাংলাদেশ ছিল প্রবলভাবেই।

এমনিতে মাশরাফির নিজের জন্যও এই আয়োজনের অংশ হতে পারা একটি বড় অর্জন। দেশের মাটিতে ২০১১ বিশ্বকাপে বিতর্কিতভাবে জায়গা দেওয়া হয়নি যাকে, তিনিই বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিতে যাচ্ছেন দুটি বিশ্বকাপে। টানা দ্বিতীয়বার অধিনায়কদের এই আয়োজনে থাকলেন। শুনলেন বাংলাদেশ নিয়ে অন্য অধিনায়কদের ভাবনা। খেয়াল করলেন আগের সঙ্গে এখনকার পার্থক্যও।

একটা সময় বাংলাদেশকে নিয়ে প্রতিপক্ষের স্তুতিতে বেশি মিশে থাকত মূলত ক্রিকেটীয় ভব্যতা। কিন্তু এখনকার কথাগুলো যে প্রতিপক্ষের উপলব্ধি সেটি পরিষ্কার ধরতে পারছেন মাশরাফি। উপভোগও করেছেন দারুণ।

“বাংলাদেশ যখন গুরুত্ব পায়, তখন আলাদা একটি অনুভ‚তি কাজ করে। এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্য দলের অধিনায়কের কাছ থেকে যখন বাংলাদেশকে গুরুত্ব পেতে দেখি, ভালো লাগে।”

“মঞ্চে প্রশ্নে যেমন জিজ্ঞেস করেছে গত বিশ্বকাপের পর ৯টি ওয়ানডে সিরিজ জয় নিয়ে। অন্য অধিনায়কেরা সেটি আগে থেকেই জানত। আমাকেই বলছিল সেসব কথা। এটাও বলছিল, গত ২ বছরে আমাদের জয়ের হার অনেক ভালো। একটা সময় এসব দেখিনি যে ওরা এসব চিন্তা করেছে। এখন এসব নিয়ে গবেষণা করছে, গুরুত্ব দিয়ে বলছে, তার মানে বড় দলগুলি এখন আমাদের নিয়ে গুরুত্ব দিয়ে ভাবে। এটা অবশ্যই উন্নতির একটা চিহ্ন।”

এই অনুপ্রেরণা নিয়ে আরও সামনে এগিয়ে যেতে চান বাংলাদেশ অধিনায়ক। দেশের ক্রিকেটকে দেখতে চান আরও উচ্চতায়।

“আশা করি, আমরা আরও ওপরে যাব। একটা পর্যায় থেকে আমরা পরের পর্যায়ে আসতে পেরেছি। এই ধরনের টুর্নামেন্টে ভালো কিছু করলে আরও ওপরের ধাপে যাব। তবে বাংলাদেশকে দলকে ওরা সবাই দারুণ সমীহ করছে, এটা ভালো লাগার ব্যাপার।”


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত