সাকিব বাংলাদেশের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ দেখছেন

bcv24 ডেস্ক    ০৮:৩৮ পিএম, ২০১৯-০৫-২৪    553


সাকিব বাংলাদেশের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ দেখছেন

ইংল্যান্ড ও ভারত ফেভারিটের মর্যাদা নিয়ে এই বিশ্বকাপ খেলতে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান মনে করিয়ে দিলেন ক্রিকেট খেলা হয় মাঠে, কাগজে-কলমে নয়। তাই যে কোনও কিছু ঘটতে পারে। বাংলাদেশের বিশ্বকাপ জয়ের দারুণ সুযোগ দেখছেন তিনি।

ভারতের ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে (আইএএনএস) দেওয়া সাক্ষাৎকারে সাকিব বাংলাদেশকে নিয়ে নিজের ভাবনার কথা জানান, ‘আমি মনে করি এইবার সত্যিই টুর্নামেন্ট জেতার সুযোগ আছে। টুর্নামেন্টের ফরম্যাট মাথায় রেখে আমাদের অবশ্যই ধারাবাহিকভাবে খেলতে হবে। যদি সেটা করতে পারি তাহলে আমরা নকআউটে উঠবো এবং সেখান থেকে আরও সামনে যেতে পারবো। এবার আমরা ভালো কিছু করবো আমি বিশ্বাস করি।’

ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলে প্রথম কোনও ট্রফি জেতার আত্মবিশ্বাস বাংলাদেশ কাজে লাগাবে মনে করেন সাকিব, ‘ব্যক্তিগতভাবে অবশ্যই আমি চাই যে বাংলাদেশ এইবার ট্রফি জিতুক। কিন্তু এই স্বপ্ন বাস্তব করতে অনেকগুলো ব্যাপার একসঙ্গে কাজে লাগাতে হবে। আমি আইপিএলে বেশি ম্যাচ খেলিনি, অনেক খাটতে হয়েছে। তবে বিশ্বকাপের প্রস্তুতিতে চোখ ছিল। সেই অনুশীলন সেশনে আমি আমার সবটুকু দিয়েছি এবং চেষ্টা করেছি সেখান থেকে নিজের সেরাটা বের করে আনতে।’

গত কয়েক বছরে ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে বিশ্ব ক্রিকেটে নামডাক কুড়িয়েছে বাংলাদেশ। কিন্তু সাকিব এখনও চিন্তিত দলের বোলিং আক্রমণ নিয়ে। তবে অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে সহায়তা করবে বিশ্বাস শীর্ষ অলরাউন্ডারের, ‘আমি মনে করি আমাদের খুব ভালো দল আছে। আমি বোলিং নিয়ে একটু চিন্তিত, নতুন বল ও ডেথ বল নিয়ে। কিন্তু আমি খুব আশাবাদী। আমাদের অভিজ্ঞতা আছে, তিন থেকে চারটি বিশ্বকাপ খেলেছে এমন খেলোয়াড় আছে। শুরুতেই আমাদের ভালো করতে হবে। আমি আত্মবিশ্বাসী, যে কেউ নিজেদের দিনে যে কাউকে হারাতে পারে। এই সময়ে ধারাবাহিকতাটা জরুরি।’ গালফ নিউজ


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত