রোনালদোর নতুন সঙ্গী পর্তুগাল দলে ফেলিস

bcv24 ডেস্ক    ০৮:৩৮ পিএম, ২০১৯-০৫-২৪    551


রোনালদোর নতুন সঙ্গী পর্তুগাল দলে ফেলিস

আগামী জুনে হতে যাওয়া উয়েফা নেশন্স লিগের মূল পর্বে ক্রিস্তিয়ানো রোনালদো খেলবেন বলে আগেই জানিয়েছিলেন পর্তুগাল কোচ ফের্নান্দো সান্তোস। তারকা ফরোয়ার্ডসহ বেনফিকার হয়ে চমক জাগানো তরুণ জোয়াও ফেলিসকে নিয়ে দল ঘোষণা করেছে দেশটি।

প্রতিযোগিতাটির অভিষেক আসরের ফাইনালসে ইউরো চ্যাম্পিয়নদের নেতৃত্ব দিবেন দেশটির ইতিহাসে সর্বোচ্চ ১৫৬ ম্যাচ খেলে সর্বাধিক ৮৫ গোল করা রোনালদো।

গত বছর রাশিয়া বিশ্বকাপের পর নেশন্স লিগের বাছাই পর্বসহ জাতীয় দলের ছয়টি ম্যাচে খেলেননি ৩৪ বছর বয়সী রোনালদো। চলতি বছরের মার্চে ইউরো ২০২০ এর বাছাইপর্বের ম্যাচ দিয়ে আবারও জাতীয় দলে ফেরেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।

৫ জুন নেশন্স লিগের সেমি-ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে পর্তুগাল। এ ম্যাচের জয়ী দল চার দিন পর শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে ইংল্যান্ড বা নেদারল্যান্ডসের।

বেনফিকার হয়ে অভিষেক মৌসুমেই নজরকাড়া পারফরম্যান্সে কোচ সান্তোসের আস্থা অর্জন করেছেন ১৯ বছর বয়সী ফেলিস। পর্তুগালের অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলা এই উইঙ্গার পর্তুগালের সেরা লিগে দলকে শিরোপা জেতানোর পথে করেছেন ১৫ গোল। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন সাতটি।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত