সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৪:০৪ এএম
চট্টগ্রামে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক আহত হয়েছেন। পুলিশের দাবি, আহত যুবক পেশাদার ছিনতাইকারী। নগরীর খুলশী থানার ভাঙ্গারপুল এলাকায় গত বৃহস্পতিবার গভীর রাতে মো. মামুন উদ্দিন (২৬) এ যুবককে ধরতে অভিযানে গেলে এ ‘বন্দুকযুদ্ধ’ হয় বলে পুলিশের ভাষ্য।
খুলশী থানার ওসি প্রণব চৌধুরী জানান, গত ২১ মে বিকালে খুলশী থানার ঝাউতলা এলাকায় একটি বাসকে ডিবি পুলিশ পরিচয়ে আটকে এক যাত্রীর কাছ থেকে তিন লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় মামুনসহ তার সহযোগীরা। এই ঘটনায় ছিনতাইযের শিকার গনেশ সিংহ বাদি হয়ে খুলশী থানায় একটি মামলা করেন। মামলার পর পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা পায় এবং গত বৃহস্পতিবার ফটিকছড়ি উপজেলায় অভিযান চালিয়ে আবু জাহেদ (২৩) ও আরিফুল ইসলাম (২৫) নামে দুই যুবককে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে নগদ ৩২ হাজার টাকা ও ছিনতাইকাজে ব্যবহার করা একটি মোটর সাইকেল উদ্ধার করা হয় বলে জানান ওসি।
ওসি প্রণব বলেন, জাহেদ ও আরিফ ঘটনার বিস্তারিত বর্ণণা দিয়ে তাদের সাথে অন্য যারা ছিলেন তাদের নাম ঠিকানা প্রকাশ করে। রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গারপুল এলাকায় অভিযানে গেলে মামুনের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। দুই পক্ষের বন্দুকযুদ্ধের পর মামুনকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে দুই রাউন্ড কার্তুজসহ একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয় বলে জানান তিনি।
ওসি বলেন, ঘটনার দিন কয়েকজন মিলে বাসটি ব্যারিকেড দিয়ে থামালেও আরও কয়েকজন লোক আশপাশে পাহারায় ছিলেন। তারা সবাই একটি সংঘবদ্ধ চক্র। তারা ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন স্থানে ছিনতাই করে আসছিল। গুলিবিদ্ধ মামুনের বিরুদ্ধে কোতোয়ালি ও ফটিকছড়ি থানায় একাধিক মামলা আছে বলে জানান পুলিশ কর্মকর্তা প্রণব।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত