সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৩:২১ এএম
টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতলে চিকিৎসায় অবহেলার কারণে এক রোগী মারা যাবার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদ করায় নিহতের স্ত্রীসহ স্বজনদের মারপিট করেছে হাসপাতালের কর্মচারী ও ইন্টার্নি ডাক্তাররা। গত বৃহস্পতিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ও স্বজনরা লাশ নিয়ে শহরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
রোগীর স্বজনরা জানান, বিকেলে টাঙ্গাইল পৌর এলাকার পশ্চিম আকুর টাকুর পাড়ার মুকুল মিয়াকে শ্বাসকষ্ট জনিত রোগে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রোগীর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করে। এ সময় স্বজনরা বারবার রোগীকে অক্সিজেন দিতে অনুরোধ করে। কিন্তু ডাক্তাররা অক্সিজেন দিতে অস্বিকৃতি জানায়। এর কিছুক্ষণ পরেই রোগীর মৃত্যু হয়। রোগীর স্বজরা হাসপাতালের কর্তব্যরত ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ করলে হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল কর্মকর্তা ডা. সজিবসহ ২০/২৫ জন ইন্টার্নি শিক্ষার্থীরা রোগীর স্বজসদের মারপিট শুরু করে। হাসপাতালের জরুরী বিভাগে তাদেরকে আটকে রাখে। এছাড়াও নিহতের স্ত্রী হাসিনা বেগম ও ছেলে মাসুমকে পিটিয়ে রক্তাক্ত করে বলেও জানায় তারা।
এ ঘটনায় গণমাধ্যমকর্মীরা সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের উপরেও চড়াও হয় ইন্টার্নি ডাক্তার ও কর্মচারীরা। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনা স্থলে গিয়ে নিহত স্বজনদের উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রেনে আনে। ঘটনার পরপরই এলাকাবাসী ও রোগীর স্বজনরা এ ঘটনার বিচার দাবিতে হাসপাতাল থেকে লাশ নিয়ে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করে সড়ক অবরোধ করে রাখে। এ বিষয়ে টাঙ্গাইল থানার ওসি সায়েদুর রহমান জানান, এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত