ভারত ছাড়ার পরামর্শ শাবানাকে

bcv24 ডেস্ক    ১১:৪৯ পিএম, ২০১৯-০৫-২৫    604


ভারত ছাড়ার পরামর্শ শাবানাকে

বিতর্কের শুরু কয়েক মাস আগে। দ্য ওয়ালের প্রতিবেদন অনুযায়ী ভারতের লোকসভা নির্বাচনের আগ দিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হতে দেখা গেছে ভারতের অভিনেত্রী শাবানা আজমিকে। এমনকি লোকসভা নির্বাচনে বেগুসরাইয়ের সিপিআই প্রার্থীর হয়ে প্রচারণা চালাতে দেখা গেছে তাঁকে। এমন সময় হঠাৎ খবর রটল, শাবানা আজমি বলেছেন, নরেন্দ্র মোদি আবারও ক্ষমতায় এলে তিনি নাকি ভারত ছাড়বেন। কেননা, তাঁর বিশ্বাস, বিজেপি ক্ষমতায় থাকলে ভারতের ধর্মনিরপেক্ষতা হুমকির মুখে পড়বে।

হিটলারের তথ্যমন্ত্রী জোসেফ গোয়েবলসের নিয়ম মেনে সত্যের সঙ্গে মিথ্যা মেশানো এই গুজব বারবার গণমাধ্যমে প্রচার করায় মানুষ তা সত্য বলে বিশ্বাস করে। এরপর শাবানা আজমি যতবার বলেছেন এগুলো প্রোপাগান্ডা, মিথ্যা, গুজব, তাতে কান দেয়নি কেউ। বাধ্য হয়ে শাবানা টুইট করেন, ‘আমি কখনো এমন কথা বলিনি। আমার এ রকম কোনো অভিপ্রায়ও নেই। আমি ভারতে জন্মেছি। আর এখানেই আমার মৃত্যু হবে।’ কিন্তু তাতে তেমন লাভ হয়নি। মানুষ যা বিশ্বাস করার করেছে।

ভারতের লোকসভা নির্বাচনে ইতিহাস গড়ে ২০১৪ সালের চেয়েও বেশি ভোট আর আসন পেয়ে ফিরে এসেছে বিজেপি। এরপর পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া শাবানা আজমিও নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানাতে হাতে তুলে নিয়েছেন টুইটার। লিখেছেন, ‘এটা জনগণের ইচ্ছার শক্তিশালী প্রতিফলন। নরেন্দ্র মোদি ও বিজেপি-সমর্থিত এনডিএকে অভিনন্দন।’

এখানেই মন্তব্যে অনেকে শাবানা আজমিকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘নরেন্দ্র মোদি তো প্রধানমন্ত্রী হলেন। এবার আপনার পাকিস্তান যাওয়ার পালা।’ ‘তাহলে ভারত ছাড়ছেন কবে?’ ইত্যাদি।

অথচ ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় গত ১৪ ফেব্রুয়ারি পাকিস্তানের আত্মঘাতী জঙ্গি হামলার পর সরব হন শাবানা আজমি। পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজ করা নিয়েও প্রকাশ্যে আপত্তির কথা জানান। গত বছর ৫ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে নিজের বাড়ির সামনে সাংবাদিক গৌরী লঙ্কেশ খুন হওয়ার পরও সরব হয়েছিলেন এই বলিউড তারকা। ইসলাম ধর্মের তিন তালাকের বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। অথচ তাঁকে এখন ভারত ছেড়ে পাকিস্তানের যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

এর আগে শাবানা আজমি অভিযোগ করেছে, ‘পিএম নরেন্দ্র মোদি’ ছবিতে ইচ্ছে করে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে গীতিকার হিসেবে তাঁর স্বামী জাভেদ আখতারের নাম ব্যবহার করেছেন নির্মাতারা। অথচ গীতিকার জাভেদ আখতার ওই ছবির জন্য কোনো গান লেখেননি। তবুও ছবির ট্রেলারের শেষে গীতিকার হিসেবে তাঁর নাম দেখানো হয়েছে।

জানা গেছে, ‘পিএম নরেন্দ্র মোদি’ ছবিতে যে গানটি ব্যবহার করা হয়েছে, সেই ‘ঈশ্বর আল্লাহ তেরে জাহাঁ মেঁ’ গানটি জাভেদ আখতার ‘নাইন্টিন ফোরটি সেভেন: দ্য আর্থ’ ছবির জন্য লিখেছিলেন। গানটিতে সুর করেন এ আর রহমান। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৯৯ সালে।



রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত