‘হলিউড মুভি’র শুটিং দেখাবেন অনন্ত

bcv24 ডেস্ক    ১২:৪০ পিএম, ২০১৯-০৪-০৮    695


‘হলিউড মুভি’র শুটিং দেখাবেন অনন্ত

রাজধানীতে কিছুদিন আগে হলিউডের একটি সিনেমা’র শুটিং হয়েছে। সিনেমাটির অ্যাকশন দৃশ্য ধারণ করা হয়- বুড়িগঙ্গা ব্রিজসহ ঢাকার বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায়। এ সিনেমার শুটিং সাংবাদিকদের দেখার সুযোগ হয়নি। শুটিং এতটাই গোপনীয়তার মধ্যে করা হয় যে, খুব কম সংখ্যক মানুষ তা দেখেছেন। ফলে হলিউডের সিনেমার শুটিং স্বচক্ষে দেখার সুযোগ সংবাদকর্মীসহ অনেকেরই হয়নি।

তবে আমাদের চিত্রনায়ক অনন্ত জলিল দিন-The Day নামে যে সিনেমাটি নির্মাণ করছেন, তা পুরোপুরি হলিউডের সিনেমার অ্যারেঞ্জম্যান্টে করা হচ্ছে বলে তিনি দাবি করছেন। আর ঐ ছবিটীর যে শুটিং দেখলে, আমন্ত্রিতরা হলিউডের সিনেমার শুটিং স্বচক্ষে দেখার অভিজ্ঞতা লাভ করবেন এবং শিহরিত হবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জলিল জানিয়েছেন।

অনন্ত জানান, ‘এক্সপেরিয়েন্সিং অব হলিউড মুভি শুটিং’। ইতোমধ্যে সিনেমাটির কিছু অংশের শুটিং ইরান ও আফগানিস্তান সীমান্তের দুর্গম এলাকায় অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে হয়েছে। ঝুঁকিপূর্ণ এ শুটিং করতে গিয়ে তিনি মারাত্মক আহতও হয়েছেন। এখন সুস্থ হয়ে দেশে সিনেমাটির শুটিং করছেন। ইতোমধ্যে ইরান থেকে ১৮ জন বিশ্বমানের টেকনিশিয়ান ও কলাকুশলীল টিম বাংলাদেশে অবস্থান করছেন।

অনন্ত লিখেছেন, ব্যাপক অ্যারেঞ্জম্যান্ট এবং ভয়াবহ অ্যাকশন ও এক্সপ্লোসিভের রিয়েল ইফেক্ট নিয়ে সিনেমাটির শুটিং এখন ঢাকায় হচ্ছে। সম্প্রতি হেমায়েতপুরে অনন্ত জলিলের শিল্প পার্ক এলাকার কাছে ‘রিয়েল কার এক্সপ্লোশনে’র দৃশ্যের শুটিং করেছেন।

জানা গেছে, এ ধারাবাহিকতায় আগামী ৯ই এপ্রিল, সময় ১১ টায়, রাজধানীর স্কটিশ ভিলেজ, ডুমনি, খিলখেত (বসুন্ধরা আবাসিক এলাকার বসুন্ধরার ৩০০ ফিট থেকে পিংক সিটি হাউজিং এর পাশে) এলাকায় আরও দুর্ধর্ষ অ্যাকশন দৃশ্যের শুটিং করতে যাচ্ছেন।

আমন্ত্রণ জানিয়ে অনন্ত জলিল বলেন, এই অ্যাকশন দৃশ্যে কী অ্যারেঞ্জম্যান্ট থাকবে, তা স্বচক্ষে দেখার জন্য আপনাদের আমি অনন্ত জলিল আমন্ত্রণ জানাচ্ছি আমার দৃঢ় বিশ্বাস, বাস্তবে আমার‘ দিন-The Day’ সিনেমার শুটিং দেখে আপনি হলিউডের সিনেমা দেখার অভিজ্ঞতা লাভ করবেন।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত