পদত্যাগের ইচ্ছেপ্রকাশ রাহুলের, বিরত করলেন নেতারা

bcv24 ডেস্ক    ১২:২৫ এএম, ২০১৯-০৫-২৬    530


পদত্যাগের ইচ্ছেপ্রকাশ রাহুলের, বিরত করলেন নেতারা

এবারেও লোকসভা নির্বাচনে ভরাডুবি। সংসদে বিরোধী দলের মর্যাদাটুকুই ধরে রাখতে পারল না ভারতীয় জাতীয় কংগ্রেস। তার উপর উত্তরপ্রদেশে নিজের ঘরেই স্মৃতি ইরানির কাছে হেরে গেলেন দলের সভাপতি রাহুল গান্ধী। উত্তরপ্রদেশে একমাত্র মুখরক্ষা করেছে সোনিয়া গান্ধীর রায়বেরেলি। পরাজয়ের দায় নিয়ে এরইমধ্যে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন উত্তরপ্রদেশের প্রদেশ কংগ্রেস সভাপতি রাজ বব্বর। আরো দুজন নেতা পদত্যাগ করার পর চাপ বেড়েছে রাহুল গান্ধীর। 

এর মধ্যে গতকাল শনিবার সকালে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করলেন রাহুল গান্ধী। তবে রাহুলকে বিরত করলেন কংগ্রেসের জ্যেষ্ঠ নেতারা।   

নয়াদিল্লিতে সকাল ১১টা থেকে নির্বাচনী পর্যালোচনায় শুরু হয়েছে কংগ্রেসের কার্যকরী কমিটির (ওয়ার্কিং কমিটি) বৈঠক। এতে যোগ দিয়েছেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, রাজ্যসভার দলনেতা গুলাম নবি আজাদ, মল্লিকার্জুন খাড়গে, পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংসহ দলের জ্যেষ্ঠ নেতারা। নির্বাচনে হার নিয়ে বিচার-বিশ্লেষণ চলছে বৈঠকে। নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েও কেন নির্বাচনে কাক্সিক্ষত ফল মিলল না, তা নিয়ে চলছে আলোচনা।

কংগ্রেসের দলীয় সূত্রে জানা গেছে, সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার প্রস্তাব দিয়েছেন রাহুল গান্ধী। তাঁর মুখকে সামনে রেখে ভোটে লড়াই করেছিল শতাব্দী প্রাচীন কংগ্রেস দল। কিন্তু মোদির সামনে টিকতেই পারেননি রাহুল গান্ধী। ৩০৩টি আসন নিয়ে প্রত্যাবর্তন করেছেন মোদি। আর মাত্র ৫২টি আসনে থেমে গেছে কংগ্রেস। রাহুল পদত্যাগের ইচ্ছে প্রকাশের পর তাঁকে বিরত করেন কংগ্রেস নেতারা। সভাপতি হিসেবে রাহুলকে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করেন তাঁরা।

ভারতের মধ্যপ্রদেশ, ছত্রিশগড় ও রাজস্থান রাজ্যে মাসখানেক আগে বিধানসভা নির্বাচনে জেতার পরও লোকসভায় কংগ্রেসের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন ভোটাররা। এ নিয়েও এদিন ওয়ার্কিং কমিটিতে আলোচনা হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।  



রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত