দ.আফ্রিকার কাছে লঙ্কানদের হার

bcv24 ডেস্ক    ১২:৫৩ এএম, ২০১৯-০৫-২৬    594


দ.আফ্রিকার কাছে লঙ্কানদের হার

বাজে সময় পেছনে ফেলে ছন্দে ফেরার আভাস মিলল হাশিম আমলার ব্যাটে। ঝড় তুললেন ফাফ দু প্লেসি। অলরাউন্ড নৈপুণ্যে আলো ছড়ালেন আন্দিলে ফেলুকওয়ায়ো। লঙ্কানদের টানলেন কেবল দিমুথ করুনারত্নে ও অ্যাঞ্জেলো ম্যাথিউস। তাদের লড়াই থামিয়ে প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে সহজেই হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।

কার্ডিফে শুক্রবার ৮৭ রানে জিতেছে দু প্লেসির দল। ৩৩৮ রান তাড়ায় ৪২ ওভার ৩ বলে ২৫১ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

সোফিয়া গার্ডেনে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং ঝালিয়ে নেওয়ার সুযোগ ভালোভাবেই কাজে লাগিয়েছে দক্ষিণ আফ্রিকা। ব্যাটিংয়ে নামা ক্রিকেটারদের মধ্যে দুই অঙ্ক ছুঁতে পারেননি কেবল ডেভিড মিলার।

৯ চারে ৬১ বলে ৬৫ রান করে ফিরেন আমলা। তিনে নেমে চার ছক্কা ও সাত চারে ৬৯ বলে ৮৮ রানের আক্রমণাত্মক ইনিংস খেলেন দু প্লেসি। শেষের দিকে দ্রুত রান তোলেন ফেলুকওয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস ও ক্রিস মরিস। তাতে বড় সংগ্রহ গড়ে দক্ষিণ আফ্রিকা।

দুটি করে উইকেট নেন শ্রীলঙ্কার দুই পেসার সুরঙ্গা লাকমল ও নুয়ান প্রদিপ।

বড় রান তাড়ায় শূন্য রানে কুসল পেরেরাকে হারায় শ্রীলঙ্কা। বেশিক্ষণ টিকেননি লাহিরু থিরিমান্নে। ক্রিজে গিয়েই বোলারদের ওপর চড়াও হওয়া কুসল মেন্ডিস পারেননি নিজের ইনিংস খুব একটা বড় করতে।

বর্তমান ও সাবেক অধিনায়কের ব্যাটে প্রতিরোধ গড়ে লঙ্কানরা। চতুর্থ উইকেটে ৯৮ রানের জুটি গড়েন করুনারত্নে ও ম্যাথিউস। বিশ্বকাপের আগে নেতৃত্ব পাওয়া করুনারত্নেকে থামান কাগিসো রাবাদা। শ্রীলঙ্কার ওপেনার ৯২ বলে ১২ চারে ফিরেন ৮৭ রান করে।

এরপর আর তেমন কোনো জুটি পায়নি শ্রীলঙ্কা। ৮১ রানে শেষ ৭ উইকেট হারিয়ে গুটিয়ে যায় ৪৩তম ওভারে। ৬৬ বলে ৬৪ রান করে ফিরেন ম্যাথিউস।

আট বোলারকে পরীক্ষা করিয়ে নেন দু প্লেসি। ৩৬ রানে ৪ উইকেট নিয়ে দলের সফলতম বোলার ফেলুকওয়ায়ো। লুঙ্গি এনগিডি ২ উইকেট নেন ১২ রানে। 

রোববার নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। পরদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা।

সংক্ষিপ্ত স্কোর :

দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩৩৮/৭ (আমলা ৬৫, মারক্রাম ২১, দু প্লেসি ৮৮, ফন ডার ডাসেন ৪০, মিলার ৫, দুমিনি ২২, ফেলুকওয়ায়ো ৩৫, প্রিটোরিয়াস ২৫*, মরিস ২৬*; লাকমল ২/৬৩, প্রদিপ ২/৭৭, থিসারা ০/৩১, উদানা ১/৪২, জিবন মেন্ডিস ১/৪৫, ভান্ডারসে ০/৩০, ডি সিলভা ১/৪৪)

শ্রীলঙ্কা: ৪২.৩ ওভারে ২৫১ (কুসল পেরেরা ০, করুনারত্নে ৮৭, থিরিমান্নে ১০, কুসল মেন্ডিস ৩৭, ম্যাথিউস ৬৪, ডি সিলভা ৫, জিবন মেন্ডিস ১৮, সিরিবর্ধনা ৫, থিসারা ৮*, ভান্ডারসে ৩, লাকমল ১; এনগিডি ২/১২, রাবাদা ১/৪০, মরিস ০/৩১, ফেলুকওয়ায়ো ৪/৩৬, তাহির ১/৩১, প্রিটোরিয়াস ১/৩৪, শামসি ০/৩৭, দুমিনি ১/২৭)

ফল : দক্ষিণ আফ্রিকা ৮৭ রানে জয়ী



রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত