থিম সং ‘খেলবে টাইগার, জিতবে টাইগার’

bcv24 ডেস্ক    ১২:৫৮ এএম, ২০১৯-০৫-২৬    638


থিম সং ‘খেলবে টাইগার, জিতবে টাইগার’

আইসিসি ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে বিভিন্ন প্রতিষ্ঠান কিংবা সংগীতশিল্পী প্রকাশ করে থাকেন ‘থিম সং’। তবে শনিবার দুপুরে মিরপুর স্টেডিয়ামে প্রকাশিত গানটি বাংলাদেশ জাতীয় দলের অফিসিয়াল থিম সং।

বিশ্বকাপের আগে পুরো জাতিকে উন্মাদনার মাতাতে থিম সংয়ের বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় জাতীয় ক্রিকেট দলের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইউনিলিভারের উদ্যোগে ‘বুকের ভেতর আছে বিশ্বাস, খেলবে টাইগার জিতবে টাইগার’ শিরোনামে প্রকাশ করা হয়েছে বাংলাদেশ দলের থিম সং।

শনিবার দুপুরে মিরপুর স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন থিম সং। অনুষ্ঠানে জাতীয় দলের কেউ উপস্থিত থাকতে না পারলেও স্কাইপিতে কার্ডিফ থেকে যুক্ত হন অধিনায়ক মাশরাফি মুর্তজা।

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেছেন, ‘থিম সং ভালো হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

ইতিমধ্যে লাইফবয়ের অফিসিয়াল ফেসবুক পেজে গানটি পোস্ট করা হয়েছে।

শনিবার দুপুরের অনুষ্ঠানে বিসিবির পরিচালক জালাল ইউনুস, প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর সঙ্গে উপস্থিত ছিলেন ইউনিলিভারের কর্মকর্তারা।

ইংল্যান্ড ও ওয়েলসের বিশ্বকাপ শুরু হচ্ছে ৩০ মে, চলবে ১৪ জুলাই পর্যন্ত। ১৯৯২ সালের ফরম্যাট ফিরিয়ে আনা হয়েছে এবারের আসরে। ১০ দলের সবাই একে অন্যের বিপক্ষে খেলে সেরা চার দল যাবে সেমিফাইনালে। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ২ জুন, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।



রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত