অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা ওয়ানডে ক্রিকেটারের নাম

bcv24 ডেস্ক    ০১:০১ এএম, ২০১৯-০৫-২৬    604


অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা ওয়ানডে ক্রিকেটারের নাম

বিশ্বের প্রায় ১৫ লাখ ক্রিকেট ভক্ত ভোট দিয়েছেন অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা ওয়ানডে ক্রিকেটার বেছে নিতে। ‘ক্রিকেট ডটকম ডট এইউ’-এর করা জরিপে দীর্ঘদিনের সতীর্থ অ্যাডাম গিলক্রিস্টকে হারিয়ে ভক্তদের বিচারে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রিকি পন্টিং।

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) অফিসিয়াল ওয়েবসাইট গত ১০ দিন ধরে ভক্তদের কাছ থেকে ভোট গ্রহণ করেছে। তাদের বাছাই করা ১৬ ক্রিকেটারদের মুখোমুখি লড়াইয়ে ভোটাভুটির মাধ্যমে সেরা নির্বাচন করা হয়েছে। প্রত্যেক রাউন্ডের জন্য দুজন করে খেলোয়াড় ভাগ করে দেওয়া হয়েছিল, ক্রিকেট ভক্তদের ভোটে এগিয়ে থাকা খেলোয়াড় উঠেছেন পরের রাউন্ডে, আর অন্যজন বাদ পড়েছেন।

এভাবেই চলতে থাকা লড়াইয়ে ফাইনাল রাউন্ডে মুখোমুখি দাঁড়িয়ে যান পন্টিং ও গিলক্রিস্ট। যে লড়াইয়ে ৫৭ শতাংশ ভোট পেয়ে অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন পন্টিং। তার কাছে হেরে যাওয়া গিলক্রিস্ট পেয়েছেন ৪৩ শতাংশ ভোট। ভক্তরা তাদের রায় জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার লাইভ অ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম ও টুইটারে।

অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা ওয়ানডে ক্রিকেটার হলেও পন্টিংয়ের চোখে সেরা কিন্তু গিলক্রিস্ট। জেতার পর নিজের অনুভূতি ভাগাভাগি করতে গিয়ে তিনবারের বিশ্বকাপ জয়ী তারকা বলেছেন, “আপনি যদি গিলিকে (গিলক্রিস্ট) জিজ্ঞেস করেন, সে আমার কথা বলবে। আর আমাকে যদি বলেন, তাহলে আমি বলব, ‘গিলি সেরা।”

সঙ্গে যোগ করেছেন, ‘আমি খুব ভাগ্যবান গিলির সঙ্গে অনেক ম্যাচ খেলার সুযোগ পেয়েছি এবং অনেকবার আমার নেতৃত্বে সে খেলেছে। ও টপ অর্ডারে ছিল ম্যাচ জেতানো খেলোয়াড়, অনেক সময় তিন নম্বরে আমার কাজটা ও সহজ করে দিয়েছে।’

অস্ট্রেলিয়ার সেরা ওয়ানডে ক্রিকেটার বাছতে দুটো গ্রুপ ভাগ করে দিয়েছিল সিএ। একদিকে ছিলেন- অ্যাডাম গিলক্রিস্ট, ডেনিস লিলি, ডিন জোন্স, মার্ক ওয়াহ, শেন ওয়ার্ন, গ্রেগ চ্যাপেল, গ্লেন ম্যাকগ্রা ও অ্যান্ড্রু সাইমন্ডস। অন্যদিকে ছিলেন- রিকি পন্টিং, মিচেল স্টার্ক, মাইকেল বেভান, ম্যাথু হেইডেন, ব্রেট লি, শেন ওয়াটসন, স্টিভ ওয়াহ ও মাইক হাসি। শেন ওয়ার্নকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন গিলক্রিস্ট, আর ব্রেট লি’কে পেছনে ফেলে চূড়ান্ত পর্বে জায়গা করে নেন পন্টিং। 



রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত