টাঙ্গাইলে পুলিশের বিরুদ্ধে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

bcv24 ডেস্ক    ০১:৩৮ এএম, ২০১৯-০৫-২৬    238

টাঙ্গাইলে পুলিশের বিরুদ্ধে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

টাঙ্গাইলে তাসের আড্ডায় অভিযান চালিয়ে ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে পিটিয়ে হতার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। নিহত আবদুল হাকিম (৫০) জেলার গোপালপুর উপজেলার ঝাওয়াইল গ্রামের আবুল কাশেমের ছেলে। 

গোপালপুর থানার ওসি হাসান আল মামুন জানান, গত শুক্রবার বিকেলে ঝাওয়াইল টেকটিক্যাল কলেজ মাঠে তাসের আড্ডায় পুলিশ এই অভিযান চালায়। পুলিশ এ সময় চারজনকে আটক করে; আরও দুইজন দৌড়ে পালায়। পুলিশ মারধরের কথা স্বীকার করেনি। তবে ঝাওয়াইল ইউনিয়ন যুবলীগের সভাপতি ফিরোজ সরকার অভিযোগ করেন, পুলিশ একটি মাইক্রোবাস নিয়ে সাদা পোশাকে সেখানে গিয়ে তাদের সবাইকে ধরে মারধর করে। হাকিম এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধরে বেদম মারধর করে পুলিশ। এতে সে অসুস্থ হয়ে ঢলে পড়ে। পরে পুলিশ তাকে ফেলে চারজনকে নিয়ে চলে যায়। পরে তাকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হারুন অর রশিদ মৃত ঘোষণা করেন। 

ঝাওয়াইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে হাকিমকে মাঠে পড়ে থাকতে দেখি। কয়েকজন মিলে তাকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর চিকিৎসক হারুন অর রশিদ তাকে মৃত ঘোষণা করেন। 

ওই চিকিৎসক জানান, সে অনেক আগেই মার গেছে। এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এলাকাবাসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় করে পুলিশকে দায়ী করে শাস্তির দাবিতে শ্লোগান দিয়েছে। তবে পুলিশ মারধরের কথা স্বীকার করেনি। 

ওসি হাসান বলেন, কিছু লোক টাকার বিনিময়ে তাস খেলছে বলে সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় চারজনকে আটক করা হয়। কিন্তু দুইজন দৌড়ে পালায়। লাশের ময়নাতদন্ত শেষ হওয়ার পর নিশ্চিত হওয়া যাবে মৃত্যুর কারণ। আটকৃকতরা হলেন ওই এলাকার সুরুজ্জামান, রিপন রায়, হারাধন চন্দ্র বিশ্বাস ও গৌরাঙ্গ রায়। 

এ ব্যাপারে জেলার পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, আমি ঘটনাস্থলে এসেছি। বিষয়টি অধিকতর তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আমার পুলিশ দোষী হলে ছাড় দেওয়া হবে না।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত