রবিবার, ২ আগস্ট ২০২৬ ১২:১৪ পিএম
২০০৪ সালে বুলবুল জিলানী পরিচালিত ‘নীল আঁচল’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় কাজ শুরু করেছিলেন রেসি। বিরতির আগ পর্যন্ত ৪০টি ছবিতে কাজ করেছেন। এফ আই মানিকের ‘এক জবান’, ‘স্বামী ভাগ্য’ এবং মনতাজুর রহমান আকবরের ‘আমার স্বপ্ন আমার অহংকার’সহ তার অভিনীত বেশির ভাগ ছবিই বেশ ভালো ব্যবসা করেছিল। এরপর বিয়ে এবং সন্তানদের সময় দেওয়ার কারণে অভিনয় থেকে বিরতি নেন।
সবশেষ বন্ধন বিশ্বাসের ‘শূন্য’ ও জাজ মাল্টি-মিডিয়া প্রযোজিত ‘নিয়তি’ ছবিতে তিনি কাজ করেন। বর্তমানে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন তিনি। রেসি বলেন, আমি আগেই বলেছিলাম সংসার আর সন্তানকে সময় দেয়ার পর যেটুকু অবসর পাব, সে সময় অভিনয় চালিয়ে যাব। অনেকদিন পর আজ আমি একটি টিভিসিতে মডেল হিসেবে কাজ করব। কাজ শেষে বিস্তারিত জানাবো। আর বর্তমানে ভালো বাজেটের ছবির সংখ্যা কম। সব ঠিক থাকলে ঈদের পর নতুন ছবির মাধ্যমে কাজে ফেরার কথা রয়েছে।
মাসুম বাবুলের পরিচালনায় ‘ভেলকিবাজি’ নামে একটি ছবিতে কাজের প্রস্তাব পেয়েছি। তবে এ ছবির গল্পটি এখনো শুনিনি। গল্প জানার পর পছন্দ হলে অবশ্যই নতুন এ ছবিতে কাজ করব। বর্তমানে আমি আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘রেসি হেয়ার অ্যান্ড বিউটি সেলুন’ নিয়ে ব্যস্ত আছি। দক্ষিণ বনশ্রীর এফ ব্লকে এটি অবস্থিত। আমাকে এই স্বপ্ন পূরণে সহযোগিতা করছে আমার জীবনসঙ্গী পান্থ শাহরিয়ার। নিজের দুই মেয়েকে নিয়েই ব্যস্ততা এখন তার। চলচ্চিত্রের বাইরে রেসি ছোট পর্দার নাটকে অভিনয় ও বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। এ ছাড়া নাচের অনুষ্ঠানেও দেখা গেছে তাকে। সব ঠিক থাকলে ভালো কাজের মাধ্যমে আবারো বড় পর্দায় দেখা যাবে গ্ল্যামারস এই অভিনেত্রীকে।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত