নানামুখী ব্যস্ততায় ন্যান্সি

bcv24 ডেস্ক    ০৭:২৮ পিএম, ২০১৯-০৫-২৬    591


নানামুখী ব্যস্ততায় ন্যান্সি

চলতি রোজায় নানামুখী ব্যস্ততায় সময় পার করছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। গানের বাইরেও নিজের ব্যবসা ও সমাজসেবা নিয়ে ব্যস্ত তিনি। চলতি রমজানে বেশির ভাগ সময়ই তিনি থাকছেন ময়মনসিংহে। সেখানে স্বামী ও দুই মেয়েকে নিয়ে বেশ ভালোই কাটছে তার সময়টা। 

এদিকে এবার ন্যান্সি ঈদে আসছেন বেশ কয়েকটি গান নিয়ে। এরমধ্যে ‘বৃষ্টি ভেজা রাত’- শিরোনামের একটি গান করেছেন তিনি। প্রদীপ সাহার কথায় গানটির সুর করেছেন অভি আকাশ। আর সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। মা মিউজিক স্টেশন থেকে ভিডিওসহ গানটি প্রকাশ হবে শিগগিরই। সাউন্ডটেক থেকেও ন্যান্সির নতুন গান প্রকাশের কথা রয়েছে। অন্যদিকে রমজানের আগ পর্যন্ত শো নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। 

রমজানের পর ‘বাংলা সিনে অ্যাওযার্ড’ এ অংশ নিতে আমেরিকায় যাওয়ার কথা রয়েছে তার। আর গানের বাইরে ক’দিন আগে ময়মনসিংহে ‘স্প্ল্যাশ বিউটি লাউঞ্জ’ নামের একটি পার্লার দিয়েছেন ন্যান্সি। এবারের ঈদে সেই পার্লারকে ঘিরেও চলছে তার ব্যস্ততা। কারণ নিয়মিতই সেটির তদারকি করতে হচ্ছে তাকে। এর বাইরে প্রতিবারের মতো এই রমজানেও অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন এ গায়িকা। 

গানের চলতি ব্যস্ততা প্রসঙ্গে ন্যান্সি বলেন, সত্যি বলতে এখন কেবল গান নিয়ে ব্যস্ত নই। কারণ রমজান মাস। শো এর ব্যস্ততা নেই। রেকর্ডিং যখন থাকছে তখন করছি। আর পরিবারকে বেশি সময় দিচ্ছি। তাছাড়া আমার প্রতিষ্ঠান ‘স্প্ল্যাশ বিউটি লাউঞ্জ’-এ সময় দিচ্ছি। এভাবেই চলে যাচ্ছে সময়। ঈদের গান প্রসঙ্গে ন্যান্সি বলেন, এবার অনেক গান করেছি তা নয়। কয়েকটি গান করেছি ঈদ উপলক্ষে। এগুলো প্রকাশের কথা রয়েছে। তবে কবে নাগাদ প্রকাশ হবে বলতে পারছি না। যে গানগুলো করেছি সেগুলো গাইতে আমার নিজের কাছে বেশ ভালো লেগেছে। কথা, সুর ও সংগীতে ভিন্নতা ছিল। শ্রোতাদেরও ভালো লাগবে বলেই আমার বিশ্বাস। 



রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত