রবিবার, ২ আগস্ট ২০২৬ ১২:১৬ পিএম
প্রায় তিন দশক হিন্দি চলচ্চিত্র অঙ্গন শাসন করছেন সুপারস্টার সালমান খান। জনপ্রিয়তা একটু কমেনি; বরং বেড়েছে। তাঁর সিনেমা মানেই বক্স অফিস হিট। বলিউডের অন্যতম ব্যবসাসফল অভিনেতা তিনি। বিশ্বজুড়ে অগণিত ভক্ত ও অনুরাগী সালমানের।
কিন্তু আজীবন তো কারো সময় একই রকম যায় না। এমন একটি দিনের দেখাও তো মিলতে পারে, যেদিন আর সালমানের কোনো সিনেমা বক্স অফিস শাসন করবে না। সেই দিনটির জন্য কি আগাম প্রস্তুতি নিয়ে রেখেছেন বলিউড ভাইজান?
সম্প্রতি একটি বিনোদন ওয়েবসাইট এমনই প্রশ্ন ছুড়ে দিয়েছিল মহাতারকার কাছে। আর তার মোক্ষম জবাবও দিয়েছেন সালমান খান। এই সুপারস্টারের বিশ্বাস, কমপক্ষে আরো ৩০ থেকে ৩৫ বছরের বেশি তাঁর তারকাখ্যাতি থাকবে।
আর কিছুদিন পরেই মুক্তি পেতে চলেছে চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ভারত’। নিজের তারকাখ্যাতি প্রসঙ্গে ছবির নায়ক সালমান খান বললেন, ‘আরো দীর্ঘ সময় পড়ে রয়েছে। আমার মনে হয়, আরো ৩০-৩৫ বছরের বেশি থাকবে।’
ওই প্রতিবেদন আরো জানিয়েছে, সালমানের বন্ধু আমির খান সম্প্রতি বলেছেন, এখন যেভাবে তাঁর সিনেমা বক্স অফিস শাসন করছে, আসছে বছরগুলোতে তেমনটা থাকবে না। আর সে জন্য প্রস্তুতিও নিয়ে রেখেছেন আমির।
তারকাখ্যাতির চেয়ে সিনেমার কনটেন্ট (আধেয়) বেশি পছন্দ করছেন নতুন প্রজন্মের দর্শক। সেই প্রসঙ্গ সালমানের কাছে উত্থাপন করা হলে তিনি বলেন, ‘একসময় তারকাখ্যাতি বিবর্ণ হয়ে যায়। দীর্ঘদিন ধরে তা ধরে রাখা কঠিন বটে। আমার মনে হয়, শাহরুখ খান, আমির খান, অক্ষয় কুমার ও আমি দীর্ঘদিন ধরে সেটা ধরে রাখতে সমর্থ হয়েছি।’ সালমান আরো বলেন, তারকাখ্যাতি ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টাটাই করে যাব।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত