রবিবার, ২ আগস্ট ২০২৬ ১২:১৬ পিএম
কোনো রকম আপত্তি ছাড়াই বিনা কর্তনে সেন্সর চৌকাঠ অতিক্রম করেছে উত্তম পরিচালিত ছবি ‘প্রেম চোর’। চলচ্চিত্রে সেন্সর বোর্ডের সদস্য ও প্রযোজক খোরশেদ আলম খসরু খবরটি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সেন্সরে ‘প্রেম চোর’ প্রদর্শিত হয়েছে। ওইদিনই আনকাট সেন্সর দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
সচিবের স্বাক্ষরের দু-একদিনের মধ্যেই সেন্সর সনদ দেয়া হবে বলে জানান খোরশেদ আলম খসরু।
শাপলা মিডিয়া প্রযোজিত ‘প্রেম চোর’ ছবিতে অভিনয় করেছেন নবাগত নায়ক শান্ত খান। তার বিপরীতে রয়েছেন ভারতীয় নেহা আমানদীপ। যিনি পাঞ্জাবি বংশোদ্ভূত। কাজ করেছেন জি বাংলার ‘স্ত্রী’ ও স্টার জলসার ‘ওম নব সিবা’ সিরিয়ালে।
ছবির প্রযোজক সেলিম খান, যিনি শাপলা মিডিয়া কর্ণধার। ‘প্রেম চোর’-এর মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, শাকিব খানের দুই ছবি মুক্তি পেতে যাচ্ছে ঈদে। এরমধ্যে নোলক ছবি নিয়ে কিছু আইনি জটিলতা রয়েছে। শুনেছি, ২৯ মে আদালতে রায়ের উপর নির্ভর করছে নোলকের মুক্তি।
তিনি বলেন, যদি নোলকের মুক্তি আটকে যায়, তবে ঈদে ‘প্রেম চোর’ মুক্তি দেব। শাকিব খানের দুই ছবি মুক্তি পেলে ‘প্রেম চোর’ ঈদে মুক্তি দেব না। ঈদের পরেই মুক্তি দেব। শুধু তাই নয়, একসাথে বাংলাদেশ ও কলকাতায় মুক্তি দিতে চাই। সেভাবেই সবকিছু ঠিক করা হচ্ছে।
‘প্রেম চোর’ ছবিতে শান্ত-নেহা ছাড়াও অভিনয় করেছেন কলকাতার রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত প্রমুখ। ছবির ৪ টি লিখেছেন সুদীপ কুমার দীপ। গানগুলোতে কণ্ঠ দিয়েছে আঁখি আলমগীর, সাবরিনা সাবা, শাহরিয়ার রাফাত, জেমি ইয়াসমিন, প্রীতম। এ ছবির গানের কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত