সোমবার, ৩ আগস্ট ২০২৬ ০৯:৫৬ এএম
লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আইন প্রণেতাদের নেতা নির্বাচিত হওয়ার পর নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি। গত শনিবার তাকে নিয়োগ দেওয়া হয় বলে জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি।
এক টুইট বার্তায় প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ বলেছেন, নরেন্দ্র মোদিকে নতুন মন্ত্রিসভার সদস্যদের নামের তালিকা ও নতুন সরকারের শপথ অনুষ্ঠানের দিন ঠিক করে পাঠাতে বলা হয়েছে। এর আগে গত শনিবার রাতে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন মোদি ও তার জোটসঙ্গীরা। গত বৃহস্পতিবার ভারতের ৫৪৩ আসনের ১৭তম লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ জোট ৩৫১ আসনে জয় নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়।
গত শনিবার পার্লামেন্ট ভবনের সেন্টার হলে এনডিএ জোটের আইন প্রণেতাদের এক বৈঠকে নেতা নির্বাচিত হন নরেন্দ্র মোদি। পরে ওইদিন রাতেই তিনি জোটসঙ্গীদের নিয়ে রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের সাথে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি করেন। পরে রাষ্ট্রপতি তাকে শপথ দিন নির্ধারণ ও মন্ত্রিসভার সদস্যদের নাম পাঠাতে বলেন।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো ইঙ্গিত দিয়েছে, আগামি ৩০ মে বৃহস্পতিবার শপথ নিতে পারে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন দ্বিতীয় সরকার। সমালোচকেরা বলছেন, মোদি এবং তার দল বিভাজন তৈরি কারী নীতি ও হিন্দুত্ববাদই প্রথম এমন কৌশল ব্যবহার করেছে। তবে গত শনিবার মোদি বলেছেন, ‘এই নির্বাচন সামাজিক ঐক্যের এক আন্দোলনে পরিণত হয়েছে’। আইন প্রণেতাদের বৈঠকে মোদি বলেন, সাধারণভাবে বলা হয় নির্বাচন বিভাজন তৈরি করে, দূরত্ব সৃষ্টি করে, দেওয়াল বানায়। কিন্তু ২০১৯ সালের নির্বাচন সেই দেওয়াল ভাঙার কাজ করেছে। ভারতের নির্বাচনে মোদির বিজয় সাধারণত হিন্দু জাতীয়তাবাদী রাজনীতির ওপর সমর্থন বলেই ধরে নেওয়া হচ্ছে। তবে কোনও কোনও বিশ্লেষক বলছেন, গত পাঁচ বছরে মোদির সমর্থকেরা মুসলমানসহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অসহিষ্ণুতার চর্চা করেছেন। প্রতিবেশি পাকিস্তানের ওপরও পেশিশক্তি প্রয়োগ করেছেন মোদি।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত