জার্মান কাপ চ্যাম্পিয়ন বায়ার্ন

bcv24 ডেস্ক    ০৯:১৬ পিএম, ২০১৯-০৫-২৬    589


জার্মান কাপ চ্যাম্পিয়ন বায়ার্ন

মৌসুমের শেষটা দুর্দান্ত হলো রবের্ত লেভানদফস্কি ও বায়ার্ন মিউনিখের। পোলিশ স্ট্রাইকারের জোড়া গোলে লাইপজিগকে হারিয়ে জার্মান কাপের শিরোপা জিতেছে জার্মানির সফলতম দলটি।

বার্লিনে শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় ফাইনালে ৩-০ গোলে জিতে নিকো কোভাচের দল। তাদের আরেক গোলদাতা কিংসলে কোমান। দুই মৌসুম পর আবারও ঘরোয়া ডাবল জিতল বায়ার্ন।

চোট কাটিয়ে ফেরা গোলরক্ষক মানুয়েল নয়ারের নৈপুণ্যে ম্যাচের দশম মিনিটে বেঁচে যায় বায়ার্ন। ডেনমার্কের ফরোয়ার্ড ইউসুফ পৌলসেনের হেড ঝাঁপিয়ে রুখে দেন জার্মান গোলরক্ষক।

আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা লড়াইয়ের ২৮তম মিনিটে এগিয়ে যায় বায়ার্ন। অস্ট্রিয়ান ডিফেন্ডার দাভিদ আলাবার ক্রসে হেডে জাল খুঁজে নেন এবারের বুন্ডেসলিগায় সর্বোচ্চ ২২ গোল করা লেভানদফস্কি।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও দারুণ দক্ষতায় জাল অক্ষত রাখেন নয়ার। তাকে একা পেয়ে সুইডেনের মিডফিল্ডার এমিল ফর্সবার্গের নেওয়া শট রুখে দেন ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক।

৭৮তম মিনিটে কোমান ব্যবধান দ্বিগুণ করলে ম্যাচের নিয়ন্ত্রণ পেয়ে যায় বায়ার্ন। ডান পায়ে বল নামিয়ে বাঁ পায়ের জোরালো শটে বল জালে পাঠান ফরাসি এই মিডফিল্ডার।

৮৫তম মিনিটে চিপ শটে গোলরক্ষকের উপর দিয়ে বল জালে পাঠিয়ে জয় নিশ্চিত করেন লেভানদফস্কি। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে এটি তার ৪০তম গোল।

জার্মানির দ্বিতীয় সেরা প্রতিযোগিতায় এই নিয়ে রেকর্ড ১৯তম শিরোপা জিতল বায়ার্ন মিউনিখ।

ম্যাচের শেষ দিকে বিদায়ী ফরোয়ার্ড আরিয়েন রবেন ও উইঙ্গার ফ্র্যাঙ্ক রিবেরিকে বদলি নামান কোচ। দলের সাফল্যে অভিজ্ঞ দুই ফুটবলারের শেষটা হলো দুর্দান্ত।

এর আগে বুন্ডেসলিগায় শেষ দিনে গড়ানো শিরোপা লড়াইয়ে গত শনিবার আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের জালে গোল উৎসব করে টানা সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন হয় মিউনিখের দলটি।



রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত