পরিবর্তন করা হচ্ছে বেসরকারি বিদ্যুৎ উৎপাদন নীতিমালা

bcv24 ডেস্ক    ১০:০৬ পিএম, ২০১৯-০৫-২৬    241

পরিবর্তন করা হচ্ছে বেসরকারি বিদ্যুৎ উৎপাদন নীতিমালা

বিদ্যুৎ বিভাগ বেসরকারি বিদ্যুৎ উৎপাদন নীতিমালায় পরিবর্তন আনতে যাচ্ছে। আর সংশোধিত নীতিমালায় বিদ্যুৎ সঞ্চালন ও সরবরাহ ব্যবস্থায় বেসরকারি খাতের অন্তর্ভুক্ত করা এবং স্থানীয় বিদ্যুৎ কেন্দ্রের বীমা পলিসি বাধ্যতামূলক করা হচ্ছে। পাশাপাশি সংশোধিত নীতিমালায় বিভিন্ন ট্যাক্স ও ভ্যাট বিষয়ে সুনির্দিষ্ট দিক-নির্দেশনা থাকবে। ইতিমধ্যে ২৩ বছরের পুরনো ওই নীতিমালা সংশোধনের জন্য বিদ্যুৎ বিভাগ থেকে পাওয়ার সেলকে দায়িত্ব দেয়া হয়েছে। বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, সম্প্রতি অর্থ বিভাগ থেকে বিদ্যুৎ বিভাগে পাঠানো এক চিঠিতে বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদন নীতিমালা সংশোধন এবং স্থানীয় কোম্পানিতে বীমা বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে। ওই চিঠি পাওয়ার পরই বিদ্যুৎ বিভাগ থেকে বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদন নীতিমালা সংশোধনের উদ্যোগ নেয়া হয়। আর ওই নীতিমালা সংশোধন করা হলে ইন্স্যুরেন্স নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে আর এসআরও জারি করতে হবে না। বর্তমানে বেসরকারি খাতের বড় প্রকল্পের ক্ষেত্রে ইন্স্যুরেন্স করার পর এনবিআর থেকে পৃথক এসআরও জারি করতে হয়। 

সম্প্রতি ভারতের রিলায়েন্স নারায়ণগঞ্জের মেঘনাঘাটে নির্মিতব্য এলএনজি ভিত্তিক ৭৫০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রের জন্য ভারতের একটি বীমা কোম্পানিতে ইন্স্যুরেন্স করার অনুমতি চাইলে সরকার তাতে সায় দেয়নি। রিলায়েন্সকে বাংলাদেশের স্থানীয় কোনো বীমা কোম্পানিকে ইন্স্যুরেন্স করার জন্য পরামর্শ দেয়া হয়। বর্তমানে নীতিমালা অনুযায়ী যে কোনো বিনিয়োগকারী বিদ্যুৎ কেন্দ্রের জন্য বিদেশী বীমা কোম্পানিতে পলিসি খুলতে পারে। বর্তমানে দেশে বেসরকারি খাত থেকে মোট ২০ হাজার ৭৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার ৫৫ শতাংশ উৎপাদিত হয়। 

সূত্র জানায়, সংশোধিত নীতিমালায় বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে সুনির্দিষ্ট নির্দেশনা রাখা হবে। বিদ্যুৎ উৎপাদন খাত ছাড়াও সঞ্চালন ও সরবরাহ খাতে বেসরকারি বিনিয়োগের বিষয়টি নতুন করে যোগ করা হবে। ইতিমধ্যে বিদ্যুৎ সঞ্চালন খাতে বেসরকারি বিনিয়োগ আনতে প্রাথমিকভাবে কক্সবাজারের মহেশখালী থেকে মদুনাঘাট ও চট্টগ্রামের রাউজান থেকে মীরসরাই পর্যন্ত দুটি গ্রিড লাইন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। দেশে প্রথমবারের মতো বেসরকারি খাতে ওই দুটি লাইন হবে। 

সূত্র আরো জানায়, বর্তমানে বিদ্যুৎ উৎপাদন একটি সন্তোষজনক পর্যায়ে এসে পৌঁছেছে। কিন্তু সঞ্চালন ও সরবরাহ ব্যবস্থার কোনো উন্নতি হয়নি। তাই নীতিমালা সংশোধন করা হলে বিদ্যুতের ওই দুই খাতে বেসরকারি বিনিয়োগ বাড়ানো সম্ভব হবে। আগামী ৩ বছরের মধ্যে সারাদেশের বিদ্যুৎ সঞ্চালন ও সরবরাহ ব্যবস্থা সন্তোষজনক পর্যায়ে নেয়ার পরিকল্পনা করা হয়েছে।

এ প্রসঙ্গে পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন জানান, ২৩ বছরের পুরনো বেসরকারি বিদ্যুৎ উৎপাদন নীতিমালা সংশোধনের শুরু করা হয়েছে। বর্তমানে বেসরকারি খাত থেকে সবচেয়ে বেশি বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। বেসরকারি খাতকে আরো উৎসাহিত করতে এবং বেসরকারি বিনিয়োগ বাড়াতে নীতিমালা সংশোধনের প্রয়োজন। তাছাড়া বেসরকারি খাতকে শুধু উৎপাদনে নয়, সঞ্চালন ও সরবরাহ ব্যবস্থাতেও বিনিয়োগে উৎসাহিত করা হবে। ওসব কারণেই বেসরকারি বিদ্যুৎ উৎপাদন নীতিমালা পরিবর্তন করা হচ্ছে। 

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত