রাষ্ট্রপতি চিকিৎসা শেষে দেশে ফিরেছেন

bcv24 ডেস্ক    ১০:১০ পিএম, ২০১৯-০৫-২৬    520

রাষ্ট্রপতি চিকিৎসা শেষে দেশে ফিরেছেন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য যুক্তরাজ্য ও জার্মানিতে ১১ দিনের সফর শেষে গতকাল রোববার সকালে দেশে ফিরেছেন।

রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি ২০২) রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে গতকাল সকাল ১০টা ২৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।’

এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক, কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, কূটনৈতিক কোরের ডিন ও বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচারি, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন, বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, তিন বাহিনীর প্রধানরা, প্রধানমন্ত্রী কার্যালয়ের (পিএমও) মুখ্য সচিব, পররাষ্ট্র সচিব, পুলিশের প্রধান পরিদর্শক (আইজিপি) এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।

রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষার জন্য বুপা ক্রোমওয়েল হাসপাতালে এবং চোখের চিকিৎসার জন্য লন্ডনের মুরফিল্ডস আই হাসপাতালে যান। এ ছাড়া তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানির ফ্রাঙ্কফুর্টে যান। এর আগে রাষ্ট্রপতি লন্ডন সময় ১৯০২ টায় ঢাকার উদ্দেশে লন্ডনের হিথরো বিমানবন্দর ত্যাগ করেন। এ সময় বিমানবন্দরে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার সাঈদা মুনা তাসনীম ও লন্ডনে বাংলাদেশ মিশনের জ্যেষ্ঠ কর্মকর্তারা তাঁকে বিদায় জানান। গত ১৫ মে বাংলাদেশের জাতীয় পতাকাবাহী একটি বিমানযোগে রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীরা লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এর আগে গত বছরের জুলাই মাসে লন্ডনে ৭৫ বছর বয়সী রাষ্ট্রপতি হামিদ তাঁর স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন। আব্দুল হামিদ দীর্ঘদিন ধরেই চোখে গ্লুকোমার সমস্যায় ভুগছেন। তিনি জাতীয় সংসদের স্পিকার থাকার সময় থেকেই লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত