সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৩:১৩ এএম
কক্সবাজারের চকরিয়া উপজেলায় একটি বিপণিবিতানে প্রকাশ্যে এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছে আরেক কিশোর। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুজনকে আটক করেছে।
গত শনিবার রাত ১০টার দিকে চকরিয়া পৌরশহরের চিরিঙ্গার বিপণিবিতান ওয়েস্টার্ন প্লাজায় এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম আনাস ইব্রাহিম (১৭)। সে চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিনামারা গ্রামের হাফেজ নেছার উদ্দিনের ছেলে।
গুরুতর আহত হয় একই এলাকার আবদুল্লাহ নামের আরেক কিশোর। তারা একে অপরের বন্ধু। চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির জানান, আনাস ইব্রাহিম এ বছর এসএসসি পরীক্ষায় ভালো ফল করে। সে চকরিয়া কেন্দ্রীয় উচ্চবিদ্যালয় শাখা ছাত্রলীগের একজন কর্মী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আনাস ইব্রাহিম গত শনিবার রাতে ঈদের শপিং করার জন্য বন্ধু আবদুল্লাহকে নিয়ে বের হয়। ১০টার দিকে তারা শহরের ওয়াপদা সড়কের বিপণিবিতান ওয়েস্টার্ন প্লাজায় ঢুকছিল। এ সময় ওঁৎ পেতে থাকা সাত-আট সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে আনাস ইব্রাহিমের নাড়িভুঁড়ি বের হয়ে যায়। আর আবদুল্লাহকে পেছন থেকে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা। এ সময় ওয়েস্টার্ন প্লাজাসহ আশপাশের বিপণিবিতানগুলোতে আগত ক্রেতাসহ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্রেতাসাধারণের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। মুমূর্ষু অবস্থায় দুজনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পথেই আনাস ইব্রাহিম মারা যায়।
হামলার ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক আনাস ইব্রাহিমের কয়েকজন বন্ধু জানায়, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পালাকাটা কাশেম মাস্টারপাড়ার রুবেলের সঙ্গে আনাসের তুচ্ছ একটি বিষয় নিয়ে বিরোধ দেখা দেয়। এ নিয়ে সম্প্রতি দুজনের মধ্যে মারামারির ঘটনাও ঘটে। এর জের ধরে হামলার ঘটনা ঘটতে পারে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান গত রাতে বলেন, পূর্বশত্রুতার জের ধরে হামলার ঘটনাটি ঘটে। পুলিশ এ ঘটনায় দুজনকে আটক করেছে। আরো যারা হামলার ঘটনায় জড়িত রয়েছে, তাদের আটক করতে পুলিশের অভিযান চলছে।
ওসি আরো বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত