সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩৬ এএম
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। তার নাম শাহাদাত হোসেন (১৭)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন। গতকাল রোববার দুপুরে উপজেলার মল্লিকপুর খৈলসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাক ও ট্রাকচালককে আটক করেছে পুলিশ।
গুরুতর আহত মানজুকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। শাহাদাতের বাড়ি উপজেলার ফতেপুর ইউনিয়নের মিড়কাডাঙ্গা গ্রামে।
নাচোল থানার ওসি (তদন্ত) আবদুল হান্নান বলেন, দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-গোমস্তাপুর সড়কের খৈলসি বাজার এলাকায় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যায় মোটরসাইকেল চালক শাহাদাত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে।
এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় নাচোল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত