রংপুরে ভ্রাম্যমাণ আদালতের নামে হয়রানির অভিযোগে ধর্মঘট

bcv24 ডেস্ক    ১০:৩৬ পিএম, ২০১৯-০৫-২৬    554

রংপুরে ভ্রাম্যমাণ আদালতের নামে হয়রানির অভিযোগে ধর্মঘট

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নামে হয়রানি ও অস্বাভাবিক হারে জরিমানা আদায়ের অভিযোগ এনে, এর প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন রংপুর নগরীর সব খাবার হোটেল, রেস্টুরেন্ট ও বেকারির মালিকেরা। দোকান বন্ধ রেখে গতকাল রোববার সকাল থেকে তারা এ ধর্মঘট শুরু করেন।

সরেজমিন নগরীর কাছারী বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সব হোটেল, রেস্টুরেন্ট ও বেকারি বন্ধ রাখা হয়েছে। সাধারণত বেলা ১১টার পর থেকে ইফতার সামগ্রী বিক্রি শুরু হয়। কিন্তু গতকাল কোনও দোকানেই ইফতার সামগ্রী তৈরি করতে দেখা যায়নি। বন্ধ রাখা হয়েছে দোকানগুলো।

হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি আবদুল মজিদ খোকন বলেন, ‘রংপুর নগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নামে বিভিন্ন হোটেলে গিয়ে অস্বাভাবিক হারে জরিমানা আদায় করা হচ্ছে। দোকানে সারাদিনের বিক্রি ২০ থেকে ২৫ হাজার টাকা, সেখানে জরিমানা করা হচ্ছে দুই-তিন লাখ টাকা। যা আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। আমাদের হয়রানি করা হচ্ছে। এ কারণে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছি।’ 

একই অভিযোগ করেন বেকারি মালিক সমিতির সভাপতি নুরুল হক মুন্না। তিনি বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত যে জরিমানা করছে, তা আমাদের পুঁজির চেয়ে বেশি। ফলে আমাদের পক্ষে ব্যবসা চালানো সম্ভব হচ্ছে না। অনতিবিলম্বে এ অভিযান বন্ধের দাবি জানাচ্ছি।’

তবে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা হোটেল, রেস্টুরেন্ট ও বেকারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পক্ষে। তাদের অভিযোগ, হোটেল ও রেস্টুরেন্টগুলোতে পঁচা ও বাসি খাবার বিক্রি করা হচ্ছে। নোংরা পরিবেশে খাবার তৈরি করা হচ্ছে। খাবারের সঙ্গে নিম্ন মানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। সরকারের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা একটি ভালো পদক্ষেপ।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত