মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২০ এএম
প্রক্টরের পদত্যাগসহ চার দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের দ্বিতীয় দিন ছিল গতকাল সোমবার। ধর্মঘটের কারণে এদিনও বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ ছিল।
সোমবার (৮ এপ্রিল) সকালে চট্টগ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে কোনো শাটল ট্রেন ছেড়ে যায়নি। তেমনি বিশ্ববিদ্যালয় থেকে শহরে আসেনি কোনো যানবাহন। ক্যাম্পাসে প্রথম দিনের মতোই বন্ধ রয়েছে সব দোকানপাট।
সোমবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউদ্দৌলা রেজা গণমাধ্যমকে বলেন, বিশ্ববিদ্যালয় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কেউ পরিবেশ অশান্ত করার চেষ্টা করলে তা দমন করা হবে। গত ৩১ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় পাঁচটি হলে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ। পরদিন আবারও সংঘর্ষের ঘটনা ঘটলে ছাত্রলীগের একটি অংশের ছয় কর্মীকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দেওয়া হয়।
এ ঘটনায় ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরীর পদত্যাগ, হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীরকে প্রত্যাহার, গ্রেফতার কর্মীদের নিঃশর্ত মুক্তিসহ চার দফা দাবিতে গত রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে। গত রোববার অবরোধ চলাকালে ছাত্রলীগ নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেয়। এ সময় কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে পুরো বিশ্ববিদ্যালয়। একপর্যায়ে ছাত্রলীগ ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো বিশ্ববিদ্যালয় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ছাত্রলীগ গোয়েন্দা পুলিশের একটি গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে।
এ সময় পুলিশ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। ছাত্রলীগের নেতাকর্মীরা আবাসিক হলের সামনে কাঠের গুঁড়িতে আগুন জ্বালিয়ে দেয়। পুলিশকে লক্ষ্য করে ছাত্রলীগের কর্মীদের ককটেল ছুড়তেও দেখা গেছে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত