সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩৬ এএম
কক্সবাজারের টেকনাফে এক লাখ পিস ইয়াবা ও তিন লাখ টাকাসহ আবদুল আমিন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল রোববার ভোরে টেকনাফের হাতিয়ারঘোনা পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে কক্সবাজারের জুলিয়ার খুরোশ খুল গ্রামের ফজলুল হকের ছেলে। র্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্প কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব এসব তথ্য জানিয়েছেন। এই অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজারের নবগঠিত র্যাব-১৫’র অধিনায়ক উইয়িং কমান্ডার আজিজ আহমেদ, উপ-অধিনায়ক মেজর রবিউল হাসান ও টেকনাফ ক্যাম্প কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব।
মির্জা শাহেদ মাহতাব বলেন, ‘আমরা গোপনে খবর পাই, মিয়ানমার থেকে আনা ইয়াবার একটি বড় চালান গতকাল রোববার ভোরে হাতিয়ারঘোনা পাহাড়ি এলাকার বাসিন্দা মুজিবুর রহমানের বাড়িতে মজুদ করা হবে। এ খবরের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ দল সেখানে অভিযানে যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক মুজিবুর পালিয়ে যায়। এ সময় আবদুল আমিনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় এক লাখ পিস ইয়াবা ও তিন লাখ টাকা উদ্ধার করা হয়। সিএনজি অটোটিও জব্দ করা হয়েছে।’
এই র্যাব কর্মকর্তা আরও বলেন, ‘আবদুল আমিন স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে ইয়াবা নিয়ে এসে দেশের বিভ্ন্নি জেলায় পাচার করছে সে। পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী মুজিবুরকে গ্রেফতারে অভিযান চলছে। র্যাব মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। কোনও মাদক ব্যবসায়ীর ছাড় নেই। ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে টেকনাফ থানায় মামলার প্রস্তুতি চলছে।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত