সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩৬ এএম
ধর্মীয় অনুভূতিতে আঘাত ও জাতিগত বিভেদ সৃষ্টির অভিযোগে দায়ের করা মানহানি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জানুয়ারি মাসে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত।
খালেদা জিয়া বর্তমানে কারাগারে থাকায় ওই পরোয়ানা তামিল করা যায়নি। কিন্তু এ বিষয়ে গত চার মাসে পাঁচবার সময় নিয়েও আদালতে কোনও প্রতিবেদন জমা দেননি গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। গতকাল রোববার এ মামলায় গ্রেফতারি তামিল সংক্রান্ত প্রতিবেদন আদালতে জমার দেওয়ার দিন ধার্য ছিল। কিন্তু গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেননি। তাই ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান শুনানি শেষে আগামি ৩০ প্রতিবেদন দাখিলের জন্য তারিখ ধার্য করেন।
এদিন মামলার বাদী এ বি সিদ্দিক আদালতে হাজির না হওয়ায় তার পক্ষে আইনজীবী আবুল কালাম আজাদ সময় চেয়ে আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। সংশ্লিষ্ট আদালতের পেশকার রাকিব চৌধুরীএ তথ্য জানান।
এর আগে গত ২০ জানুয়ারি কারাগারে থাকা খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন একই আদালত। মামলার অভিযোগে বলা হয়, ২০১৪ সালের ১৪ অক্টোবর বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)-এর মিলনায়তনে শুভ বিজয়া অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে খালেদা জিয়া বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতার মুখোশ পরে আছে। আসলে দলটি ধর্মহীনতায় বিশ্বাসী। আওয়ামী লীগের কাছে কোনও ধর্মের মানুষ নিরাপদ নয়। আওয়ামী লীগ ক্ষমতায় এসে হিন্দুদের সম্পত্তি দখল করেছে। হিন্দুদের ওপর হামলা করেছে।’
মামলার এজাহারে আরও বলা হয়, খালেদা জিয়ার এসব বক্তব্য যেমন ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে, তেমনি হিন্দু ও মুসলমানদের মধ্যে শ্রেণিগত বিভেদও সৃষ্টি করেছে। ওই ঘটনায় ২০১৪ সালের ২১ অক্টোবর এ বি সিদ্দিক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এরপর গত বছরের ৩০ জুন এ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার ওসি (তদন্ত) জাফর আলী বিশ্বাস আদালতে প্রতিবেদন দাখিল করেন। পরবর্তীতে তিনি এ মামলায় আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন।২০ জানুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত