সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩৬ এএম
পাবনার ঈশ্বরদী উপজেলায় মোটরসাইকেল চালকের লাইসেন্স চেক করতে গিয়ে মিললো ৪৪ বোতল ফেনসিডিল। এ সময় মোটরসাইকেল আরোহী সোহাগ হোসেন (২৫) নামে ওই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
গতকাল রোববার দুপুরে মামলা নথিভুক্ত করে আটক মাদক বিক্রেতাকে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে সকালে কুষ্টিয়া-নাটোর মহাসড়কের লালনশাহ সেতু টোল প্লাজা এলাকায় পাকশী হাইওয়ে পুলিশের চেকপোস্ট পরিচালনা করার সময় তাকে আটক করা হয়। আটক মাদক বিক্রেতা রাজশাহীর বাঘমারা উপজেলার তাহেরপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।
পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিবুল করিম জানান, গতকাল রোববার সকালে কুষ্টিয়া-নাটোর মহাসড়কের পাকশী লালনশাহ টোল প্লাজা এলাকায় হাইওয়ে পুলিশের একটি দল চেকিং পোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনের লাইসেন্স চেক করছিলেন। এ সময় কুষ্টিয়া থেকে একটি বাজার্স মোটরসাইকেলে এক আরোহীকে থামিয়ে তার গাড়ির কাগজপত্র দেখাতে বললে লাইসেন্স না দেখাতে পারায় পুলিশের সন্দেহ হয়। এ সময় তার মোটরসাইকেল তল্লাশি করলে অভিনব কায়দায় সিট কাভারের মধ্যে রাখা ৪৪ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে ফেনসিডিলসহ মোটরসাইকেল জব্দ এবং তাকে আটক করা হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, মাদকদ্রব্য আইনে মামলা নথিভুক্ত করে দুপুরে তাকে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত