মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৯ এএম
কুমিল্লা ইপিজেডের আরএন স্পিনিং মিলের আগুন প্রায় আট ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ৬টায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের অবিরাম চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
সকালে ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফারুক আহাম্মদ। তবে কারখানার ভেতর বিপুল পরিমাণ সুতা, তুলা ও অন্যান্য মালামালে এখনো আগুন রয়েছে। এসব আগুন পুরোপুরি নেভাতে দুপুর পর্যন্ত সময় লাগতে পারে বলেও এই কর্মকর্তা জানিয়েছেন।
এর আগে সোমবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগে। আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
এদিকে ওই কারখানায় ৩ শিফটে যেসব শ্রমিক কাজ করতেন তাদের অনেকেই ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন। সোমবার বিকেলের শিফটেও যারা কাজ করে বাড়ি ফিরেছিলেন সেই কারখানা পুড়ে ছাই হয়ে গিয়েছে। মালিক পক্ষ ও তাদের প্রতিনিধি এবং কর্মকর্তারাও বাকরুদ্ধ।
কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার মো. সৈয়দ নুরুল ইসলামসহ র্যাব ও পুলিশের কর্মকর্তারা গভীর রাত পর্যন্ত ঘটনাস্থলে থেকে আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়টি তদারকি করেন।
কুমিল্লা ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক রতন কুমার নাথ জানান, স্টিলের অবকাঠামো দিয়ে তৈরি ওই স্পিনিং মিলে প্রচুর পরিমাণ সুতা ও তুলা থাকায় আগুন অল্প সময়েই পুরো কারখানায় ছড়িয়ে পড়েছিল। আগুন নিয়ন্ত্রণে আনতে যে পরিমাণ পানি দরকার ছিল তা ইপিজেডের ভেতর ছিল না। তাই পাম্প চালিয়ে বিকল্প উপায়ে পানি সংগ্রহ করা হয়। আগুন এখন নিয়ন্ত্রণে তবে ভেতরে মালামালের ভেতর জ্বলতে থাকা আগুন নিভিয়ে ফেলতে দুপুর পর্যন্ত সময় লাগতে পারে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত