সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০২:৪১ এএম
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকেট বিক্রির শেষ দিন গতকাল রোববার। সকাল ৯টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। যাঁরা গত শুক্র ও শনিবার ট্রেনের টিকেট কাটতে ব্যর্থ হয়েছেন, তাঁরা গতকাল টিকেটের জন্য ভিড় জমাচ্ছেন।
টিকেট নিতে গত শনিবার ভোররাত থেকেই অনেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেছেন। অনেকে আবার গত শনিবার ইফতার করে গতকাল রোববার ভোরে সেহরিও করেছেন স্টেশনেই। এর সঙ্গে তীব্র গরম মানুষের ভোগান্তি আরো বাড়িয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনের আগাম টিকেট বিক্রির মধ্যে কমলাপুর রেলস্টেশন থেকে প্রতিদিন ১৩ জোড়া ট্রেনের টিকেট দেওয়া হচ্ছে। রয়েছে খুলনা, ঈশ্বরদী ও লালমনিরহাটের ঈদ স্পেশাল ট্রেন। প্রতিদিন বিক্রি করা হচ্ছে ১৪ হাজারেরও বেশি টিকেট। মোবাইলের অ্যাপে বিক্রি করা হচ্ছে প্রায় সাত হাজার টিকেট। কমলাপুর রেলস্টেশনের কাউন্টার থেকে বিক্রি হচ্ছে পাঁচ হাজার ১৫১টির মতো টিকেট।
এদিকে গতকাল শেষ দিন অপেক্ষমাণ সব যাত্রীই টিকেট পাবেন বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। কারণ, গত শনিবার রোববারের চেয়েও বেশি ভিড় ছিল, কিন্তু তাও বিকেল ৪টার মধ্যে টিকেট দিতে সক্ষম হয় কর্তৃপক্ষ। গতকাল সে তুলনায় ভিড় কম হওয়ায় আগেভাগেই টিকেট দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন তাঁরা।
অন্যদিকে বিমানবন্দর রেলস্টেশনে গতকাল ভোর থেকেই টিকেটপ্রত্যাশীরা ভিড় করছেন। ৪ জুন থেকে যেহেতু সরকারি ছুটি, তাই ওই দিনের টিকেট নিতে জড়ো হয়েছেন অনেকেই। গতকাল বিমানবন্দর থেকে মূলত চট্টগ্রাম ও নোয়াখালীর টিকেট দেওয়া হচ্ছে। চট্টগ্রামের সাতটি ও নোয়াখালীর একটি ট্রেনের টিকেট বিক্রি হচ্ছে। স্টেশনে রয়েছে চারটি কাউন্টার। এগুলোর মধ্যে তিনটি পুরুষদের ও একটি নারীদের কাউন্টার।
এদিকে, চট্টগ্রাম রেলস্টেশনেও শেষ দিনের জন্য চলছে ঈদের আগাম টিকেট বিক্রি। চট্টগ্রাম থেকে ঢাকাগামী পাঁচটি, সিলেটগামী দুটি, চাঁদপুরগামী দুটি, ময়মনসিংহগামী একটি ও দুটি বিশেষ ট্রেনসহ ১২টি ট্রেনের মোট সাড়ে আট হাজার টিকেট বিক্রি করা হচ্ছে চট্টগ্রাম রেলস্টেশন থেকে। প্রতিটি ট্রেনে অতিরিক্ত দুটি থেকে তিনটি বগি যুক্ত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অনেকেই ১৮ থেকে ২০ ঘণ্টা টিকেটের জন্য অপেক্ষা করছেন। যাত্রীর তুলনায় টিকেটের পরিমাণ কম থাকায় যাত্রীদের ভোগান্তি অনেক বেশি। লাইনে দাঁড়িয়েই অনেক গত শনিবার ইফতার করেছেন, আবার গতকাল ভোরে সেহরিও করেছেন। সকাল ৯টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। এর আগে সকাল ৮টায় টিকেট দেওয়া হলেও এখন তা এক ঘণ্টা পর, অর্থাৎ সকাল ৯টায় দেওয়া হচ্ছে। ফলে টিকেটপ্রত্যাশীদের ভোগান্তিও বেড়েছে। অনেকে আগামি ঈদ থেকে আগের সময়ে টিকেট বিক্রির আহ্বান জানিয়েছেন।
এদিকে অ্যাপের মাধ্যমে যাঁরা টিকেট সংগ্রহ করতে চাচ্ছিলেন, তাঁরা অনেকেই অসুবিধায় পড়েছেন বলে জানান। এদিকে টিকেটের কালোবাজার রোধেও কাজ করা হচ্ছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত