রবিবার, ২ আগস্ট ২০২৬ ১২:১৫ পিএম
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ক্যারিয়ারে ধরা দিচ্ছে একের পর এক সাফল্য। সম্প্রতি এসবের সঙ্গে যোগ হল আরও এক প্রাপ্তি। নতুন একটি সাফল্য মুঠোবন্দি করলেন তিনি। ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনের মতো সুন্দরীদের পেছনে ফেলে বলিউডের সবচেয়ে কাঙিক্ষত নারীর তালিকায় শীর্ষে উঠে এসেছেন এ পর্দাকন্যা।
২০১২ সালে করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দিয়ে বলিউডে পা রাখার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি আলিয়াকে।
‘রাজি’, ‘গাল্লি বয়’, ‘হাইওয়ে’সহ বেশ কয়েকটি ব্লকবাস্টার সিনেমা রয়েছে তার ঝুলিতে। আর সিনেমায় ভালো অভিনয়ের সুবাদে পুরস্কারও পাচ্ছেন তিনি। ২০১৮ সালে ‘রাজি’র সাফল্য তাকে শীর্ষে পৌঁছে দিয়েছে।
‘টাইমস মোস্ট ডিজায়ারেবল ওম্যান ২০১৮’ তালিকায় দীপিকা ও ক্যাটরিনাকে পেছনে ফেলে প্রথম হয়েছেন আলিয়া। ২০১৭ সালে এই তালিকার শীর্ষে ছিলেন বিশ্বসুন্দরী মানসী চিল্লার। ২০১৮ সালের তালিকায় তিনি ১৭ নম্বরে নেমে গেছেন।
অন্যদিকে, ২০১৭ সালে দীপিকা পাড়ুকোন ছিলেন দ্বিতীয় স্থানে, এবার তিনি পেয়েছেন চতুর্থ স্থান। আর এবার তালিকার তিন নম্বরে রয়েছেন ক্যাটরিনা কাইফ।
এক্ষেত্রে আলিয়া ভাট বড় চমক দেখিয়েছেন।
২০১৭ সালের তালিকায় ৩৭ নম্বরে ছিলেন তিনি। এবার এক লাফে পৌঁছে গেছেন এক নম্বরে। গত বছর এ অভিনেত্রী কঠোর পরিশ্রম করেছেন। তার বেশিরভাগ সিনেমা বক্স অফিসে ঝড় তুলেছে। সেসবের প্রতিটিটেই দারুণ অভিনয় করেছেন তিনি।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত