‘বিশ্বসুন্দরী’ ছবিতে পরীমনি

bcv24 ডেস্ক    ০৭:৩৮ পিএম, ২০১৯-০৫-২৭    603


‘বিশ্বসুন্দরী’ ছবিতে পরীমনি

চিত্রনায়িকা পরীমনি। এরইমধ্যে বেশকিছু ছবি দর্শকদের উপহার দিয়েছেন। কিছুদিন আগে চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’ ছবিতে চুক্তিবদ্ধ হন তিনি। এ ছবিতে তার বিপরীতে নায়ক হিসেবে দর্শকরা দেখতে পাবেন সিয়াম আহমেদকে। 

অন্যদিকে সম্প্রতি একটি ওয়েব সিরিজে কাজ শুরু করছেন পরী। এর নাম ‘পাফ ড্যাডি’। এটি পরিচালনা করছেন মাসুদ হাসান উজ্জ্বল। এতে পরীমনি দারুণ অভিনয়ও করছেন বলে জানান এই নির্মাতা। 

এই ওয়েব সিরিজে কী ধরনের চরিত্রে তাকে দর্শকরা দেখতে পাবেন জানতে চাইলে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল বলেন, গত ১১ই মে থেকে এই ওয়েব সিরিজের কাজ শুরু হয়েছে। এখানে পরীমনির চরিত্রের নাম টিনা। একজন চিত্রনায়িকার চরিত্রেই তিনি অভিনয় করছেন। পলিটিক্যাল থ্রিলার ঘরানার এই সিরিজে দারুণ অভিনয় করছেন পরীমনি। কাজের ক্ষেত্রে খুবই মনোযোগী লেগেছে পরীকে। আর এই কাজটির বাজেট ভালো। তাই আয়োজনও বড় পরিসরে হচ্ছে। 

পরীমনি এই ওয়েব সিরিজটি নিয়ে বলেন, এর আগেও বেশকিছু ওয়েব সিরিজে কাজ করার জন্য প্রস্তাব পেয়েছিলাম। তবে সেগুলো মনের মতো ছিল না। হঠাৎ মাসুদ হাসান উজ্জ্বলের ওয়েব সিরিজে কাজের জন্য প্রস্তাব পেলাম এবং এর গল্পটি পড়ে অনেক ভরসা পেলাম। কাজ শুরু করলাম। ভালো চিত্রনাট্যের সঙ্গে আর আপোশ করেননি পরীমনি। তিনি এখন টানা এই ওয়েব সিরিজে কাজ করছেন। নতুন লুকে দর্শকরা তাকে এই ওয়েব সিরিজে দেখতে পাবেন। 

এদিকে দশ পর্বের এই ওয়েব সিরিজে আরো অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, আজাদ আবুল কালাম, বিজরী বরকতুল্লাহ, ইন্তেখাব দিনার, মৌটুসি বিশ্বাসসহ অনেক অভিনয়শিল্পী। এটি প্রযোজনা করছে অনলাইন প্ল্যাটফর্ম বঙ্গবিডি।  

অন্যদিকে পরীমনি শিগগিরই তার নতুন ছবি ‘বিশ্বসুন্দরী’-এর কাজ শুরু করবেন। 

এই ছবির বিষয়ে তিনি বলেন, সৌন্দর্য যে শুধু বাহ্যিক নয়, সৌন্দর্য হতে পারে মন-মননের। সেটাই শক্তিশালী একটি চিত্রনাট্যের মাধ্যমে এই গল্পে ফুটে উঠবে। জুন মাস থেকে টানা এ ছবির শুটিং শুরু হবে বলে জানা যায়। 

প্রসঙ্গত, সবশেষ গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ছবিতে দর্শকরা পরীমনিকে শুভ্রা চরিত্রে দেখতে পান। ছবিতে তার অভিনয় দর্শকমহলে বেশ প্রশংসা পায়। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন ইয়াশ রোহান। 


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত